কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) রোটার‍্যাক্ট ক্লাবের নতুন সভাপতি ফার্মেসি বিভাগের শিক্ষার্থী তানভীর আনজুম সাজন এবং সাধারণ সম্পাদক ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. আল আমিন। তারা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সোমবার (২৬ মে) বিগত কমিটির নেতৃবৃন্দের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী একবছরের জন্য নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।   সভাপতি তানভীর আনজুম সাজন বলেন‚ “রোটার‌্যাক্ট ক্লাবের মতো একটি অভিজাত ও আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত ক্লাবের দায়িত্ব পাওয়া স্বাভাবিকভাবেই ভালো লাগার। কিন্তু সেই সাথে আসা দায়বদ্ধতার জায়গাটা নিয়েই আমি বরং ভাবতে চাই। স্বপ্ন দেখি রোটার‌্যাক্টের হাত ধরে বিশ্ববিদ্যালয়ের ক্লাবিং কালচারটাকে নতুনভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করার। যাতে করে শিক্ষামূলক সেমিনার, সেশন, প্রতিযোগিতা ও সামাজিক উন্নয়নে অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের অ্যাকাডেমিকের বাইরে আত্মোন্নয়নের জায়গাটা সুনিশ্চিত হবে। নিয়ে যেতে পারবো বিগত বছরের অগ্রযাত্রা আর সফলতাকে আরো বেশি উচ্চতায়। পরিশেষে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”সাধারণ সম্পাদক আল আমিন বলেন, ‘রোটারেক্ট ক্লাব,কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর ২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করায় আমি ক্লাবের নির্বাচন কমিশনারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। রোটারেক্ট ক্লাব দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার বিকাশের পাশাপাশি সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, নতুন কমিটির নেতৃত্বে আমরা একসাথে আরও গঠনমূলক ও সামাজিকভাবে ইতোবাচক কার্যক্রম বাস্তবায়নে সক্ষম হবো। সকলের সহযোগিতা কামনা করছি।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্লোটিলায় হামলা: ইসরাইলি কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কার করল কলম্বিয়া
ফ্লোটিলায় হামলা: ইসরাইলি কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কার করল কলম্বিয়া

কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো ইসরায়েলের সম্পূর্ণ কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে ইসরাইলি Read more

ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?
ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?

এই সপ্তাহেই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও আমেরিকার মধ্যেকার সংঘাত নিরসনে পাঁচ-দফা শান্তি পরিকল্পনার জন্য চীনের সমর্থন চাইতে বেইজিংয়ে গেছেন।

নারী এমপিদের নিয়ে আমির হামজার কটাক্ষের বিচার চাইলেন রুমিন ফারহানা
নারী এমপিদের নিয়ে আমির হামজার কটাক্ষের বিচার চাইলেন রুমিন ফারহানা

জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার একটি বক্তব্যকে ইঙ্গিত করে জাতীয় সংসদে বিচার চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র Read more

ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি করলো আজারবাইজান ও আর্মেনিয়া
ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি করলো আজারবাইজান ও আর্মেনিয়া

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে কয়েক দশক ধরে চলা যুদ্ধ অবসানে হোয়াইট হাউসে একটি শান্তি চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Read more

নওগাঁর ৬টি আসনে ৩৩ জনের মনোনয়ন বৈধ
নওগাঁর ৬টি আসনে ৩৩ জনের মনোনয়ন বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ৬টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। যাচাই-বাছাইয়ে ৪১ জন প্রার্থীর মধ্যে ৩৩জনের মনোনয়নপত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন