ইরানি সরকারের প্রতিটি সেক্টরকে ‘ইরানের জন্য কাজ করার’ নির্দেশ দিয়েছেন দেশটির প্রেডিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় এ কথা বলেন তিনি।মাসুদ পেজেশকিয়ান বলেন, সব মন্ত্রণালয় এবং সরকারি সব এজেন্সিকে তাদের সর্বোচ্চ শক্তি ও সম্পদ ব্যবহার করে ইরানের জন্য কাজ করতে বলা হয়েছে। কোনো কিছুর প্রতি বিমুখ না হয়ে আপনাদের ধৈর্য ও সমর্থন দরকার।তিনি বলেন, সৃষ্টিকর্তার কৃপায় এবং সহানুভূতি ও সংহতির সাহায্যে আমরা এই কঠিন দিনগুলো কাটিয়ে উঠব।এদিকে, ইরানের আহমেদাবাদের কাছে নাতানজ পারমাণবিক স্থাপনায় (শহীদ আহমাদি রোশন পারমাণবিক স্থাপনা) হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহিনী বুধবার রাতে ইরানের নাতাঞ্জ শহরে একটি স্থাপনায় হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, এটি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হতো।তেল আবিবও হামলার শিকার হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হোলোন শহরে তিনজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী’
‘পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী’

সারাদেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস নেওয়ার সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের Read more

সিরাজদিখানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সিরাজদিখানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের বেপারীপাড়া Read more

সংঘাতের মধ্যেই ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
সংঘাতের মধ্যেই ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

ভারতের সঙ্গে যুদ্ধের মধ্যেই ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে। এক বিবৃতিতে দেশটির আবহাওয়া দপ্তর পিএমডি জানায়, শনিবার (১০ মে) সকাল ১০টা Read more

লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত
লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। আর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর Read more

বিশ্ব গাধা দিবস আজ
বিশ্ব গাধা দিবস আজ

আজ ৮ মে, এই দিনটিতে বিশ্ব গাধা দিবস পালিত হয়। প্রকৃতিতে গাধার গুরুত্ব এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে দিবসটি উদযাপন Read more

ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে মানামা
ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে মানামা

ঢাকার বায়ুমানের উন্নতি হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২৯তম অবস্থানে রয়েছে শহরটি। আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ পর্যায়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন