কুড়িগ্রামে কয়েকদিনে শীত ও ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে করে সাধারণ মানুষরা পরেছেন বিপাকে।বৃহস্পতিবার (১১ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।রাত থেকে সকাল পর্যন্ত শীতল বাতাসে বাড়ছে কাঁপুনি। দিনের বেলায় সূর্যের আলো থাকলেও মিলছে না সেই কাঙ্ক্ষিত উষ্ণতা। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে কষ্ট বেড়েছে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর।কুড়িগ্রাম পৌর শহরের কলেজ পাড়া এলাকার আলামিন মিয়া, জসিম উদ্দিন ও আব্দুল জলিলসহ অনেকেই বলেন, শীতের তীব্রতায় কুড়িগ্রামে সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুররা পরেছেন বিপাকে।কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রপুর ইউনিয়নের দিনমজুর আকবার হোসেন (৫৫) বলেন,শীতের কারণে সকালে কাজে যাইতে দেরি হয়। ঠান্ডায় হাত-পা চলতে চায় না, তবু কাজ না করে উপায় নাই।পেট তো চলে লাগবে।নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের জাহিদুল ইসলাম বলেন, এবার ঠান্ডা অনেক বেড়েছে। ছেলে মেয়ে নিয়ে খুবই কষ্টে আছি। এখনো কেউ কম্বল দেয় নাই।একই এলাকার হামিদুল ইসলাম বলেন, ঠান্ডায় কাজ করলে হাত-পা জ্বালা করে। ঠিকমতো কাজ করতে পারি না।কুড়িগ্রাম সদর হাসপাতালে আসা রবিউল ইসলাম বলেন, আমার ছেলের কয়েক থাকি জ্বর সর্দি ডাক্তার দেখাতে নিয়ে এসেছি।তবে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপ্নন কুমার বিশ্বাস বলেন, জেলায় শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা এখনও তেমন বাড়েনি। এরপরও বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন যে রোগীরা আসছেন তারা আউটডোরে চিকিৎসা নিচ্ছেন।জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, শীতবস্ত্র বিতরণের তালিকা তৈরি হয়েছে। খুব দ্রুত জেলার শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শুরু হবে।কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় জেলায় সবনিম্ন তাপমাত্রা ১০দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুয়াশা পড়ার সাথে দিন দিন তাপমাত্রা কমে আসবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওয়াশিংটনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম
ওয়াশিংটনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে জাতিসংঘের জেনেভা সদর দপ্তরে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। Read more

জাতীয় নির্বাচনের প্রস্তুতি ফুল গিয়ারে চলছে: সিইসি
জাতীয় নির্বাচনের প্রস্তুতি ফুল গিয়ারে চলছে: সিইসি

আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি ফুল গিয়ারে চলছে বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি Read more

তৃণমূল নেতার বিরুদ্ধে মানহানি মামলা করলেন মিঠুন চক্রবর্তী
তৃণমূল নেতার বিরুদ্ধে মানহানি মামলা করলেন মিঠুন চক্রবর্তী

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করেছেন অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। Read more

‘উদ্বাস্তু’ পরিচয়ে ফ্ল্যাটের মালিক নেতার স্ত্রী, মেয়ে ও আত্মীয়!
‘উদ্বাস্তু’ পরিচয়ে ফ্ল্যাটের মালিক নেতার স্ত্রী, মেয়ে ও আত্মীয়!

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর পূর্ব পাড়ে গড়ে তোলা দেশের প্রথম জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প এখন বিতর্ক ও অনিয়মের এক প্রতীক Read more

ইসকন নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি
ইসকন নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি

দেশজুড়ে ইসকন কর্মীদের দ্বারা সংঘটিত সহিংসতা, হত্যা ও হত্যার হুমকি ও দেশবিরোধী কার্যক্রমের প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে Read more

ভারত-চীনসহ ২৩ দেশকে প্রধান মাদক পাচারকারী বললেন ট্রাম্প
ভারত-চীনসহ ২৩ দেশকে প্রধান মাদক পাচারকারী বললেন ট্রাম্প

ভারত, আফগানিস্তান, চীন ও পাকিস্তানসহ বিশ্বের ২৩টি দেশকে বড় ধরনের মাদক পাচারকারী দেশ হিসেবে ঘোষণা করেছেন  ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন