জীবনের নতুন ইনিংসে পা রাখলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। বুধবার (১৩ আগস্ট) ঘরোয়া আয়োজনে মুম্বাইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা উপস্থিত ছিলেন ।সানিয়ার পরিবার মুম্বাইয়ের হোটেল ও খাদ্য শিল্পে সুপরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ‘ব্রুকলিন ক্রিমারি’-এর মালিক ঘাই পরিবার। সেই পরিবারেরই জামাই হলেন ২৫ বছর বয়সী অর্জুন।বাঁহাতি পেসার হিসেবে পেশাদার ক্রিকেট খেলছেন অর্জুন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, আর ঘরোয়া ক্রিকেটে খেলেন গোয়ার হয়ে। ইতিমধ্যে ১৭টি প্রথম শ্রেণির এবং ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। ব্যাট হাতেও তিনি বেশ কার্যকর।অন্যদিকে সানিয়া নিজেও একজন উদ্যোক্তা। পারিবারিক ব্যবসার পাশাপাশি পরিচালনা করছেন নিজের একাধিক প্রতিষ্ঠান। অত্যন্ত সাধারণ জীবনযাপন পছন্দ করেন তিনি এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও কম সক্রিয়।দুই পরিবারের সম্মতিতেই এই সম্পর্ককে পরিণয়ে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই সম্পর্কে ছিলেন অর্জুন ও সানিয়া।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ছে
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ছে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে নতুন করে বাড়িভাড়া বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে Read more

ভারতে দুই কৃষককে নির্যাতনের ভিডিও ভাইরাল, ফেরত এনেছে বিজিবি
ভারতে দুই কৃষককে নির্যাতনের ভিডিও ভাইরাল, ফেরত এনেছে বিজিবি

হবিগঞ্জ জেলার মাধবপুরের দুই কৃষককে ভারতে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। মাধবপুর সীমান্তের Read more

গজারিয়ায় ইউটার্ন নির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী
গজারিয়ায় ইউটার্ন নির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী

মুন্সিগঞ্জের গজারিয়ায় 'সময় বাঁচাও, দুর্ঘটনা রোধ করো' জনগণের দাবিতে একাধিক স্থানে ইউটার্ন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।মঙ্গলবার (১৭ জুন) সকাল Read more

বগুড়ার শেরপুরে দুই স্থানে ছিনতাই, অটো চালক আহত
বগুড়ার শেরপুরে দুই স্থানে ছিনতাই, অটো চালক আহত

বগুড়ার শেরপুরে ব্যবসায়ী ও অটো চালক ছিনতাইয়ের কবলে পড়েছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার খানপুর ইউনিয়নের শেরপুর-ধুনট আঞ্চলিক মহাসড়কের শুভগাছা নামক Read more

পুঠিয়ায় প্রানিসম্পদ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম ও গাফিলতির অভিযোগ
পুঠিয়ায় প্রানিসম্পদ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম ও গাফিলতির অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি এবং কাজে গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তাদের দুর্নীতির কারণে Read more

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসিফ আলি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসিফ আলি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের মারকুটে ব্যাটার আসিফ আলি। তবে ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন