হাঁটার উপকারিতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ভালো মেজাজ, হৃদযন্ত্রের স্বাস্থ্য, ওজন নিয়ন্ত্রণ, পেশি শক্তিশালীকরণ—সবকিছুতেই হাঁটার ভূমিকা অনন্য। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, প্রতিদিন নিয়মিত হাঁটলে সময়ের আগে মৃত্যু ও দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি অনেকটাই কমানো যায়। প্রতিদিনের রুটিনে অন্তত ১৫ মিনিট দ্রুত হাঁটা যোগ করলেই সুস্থ থাকা সম্ভব। নতুন গবেষণায় এমনটাই জানা গেছে।গবেষণার প্রধান লেখক ড. ওয়েই ঝেং বলেন, সাধারণত সপ্তাহে ১৫০ মিনিট মাঝারি ধরনের ব্যায়াম করলে যথেষ্ট স্বাস্থ্য উপকার পাওয়া যায়। কিন্তু যদি ১৫০ মিনিট সময় বের করা কঠিন হয়, তাহলে প্রতিদিন ন্যূনতম ১৫ মিনিট দ্রুত হাঁটলেও একই উপকার পাওয়া যায়।২০০২ থেকে ২০০৯ সালের মধ্যে গবেষক দল মূলত কম আয়ের ও কৃষ্ণাঙ্গ মানুষদের নিয়ে গবেষণা চালায়। গবেষণায় অংশগ্রহণকারী প্রায় ৮৫ হাজার মানুষকে ব্যায়ামের অভ্যাস, গড় সময়, হাঁটার গতি ও স্বাস্থ্য নিয়ে প্রশ্নপত্র পূরণ করতে বলা হয়। ১৬ বছর পর ২০২৩ সালে আবার তাঁদের তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়।ঝেং বলেন, আমরা জানি, দ্রুত হাঁটা ধীর হাঁটার তুলনায় ভালো। কিন্তু গড়ে কত মিনিট দ্রুত হাঁটা উচিত, সে বিষয়ে গবেষণা কম। গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিদিন অন্তত ১৫ মিনিট দ্রুত হাঁটা মানুষের অকালমৃত্যুর ঝুঁকি প্রায় ২০ শতাংশ কমিয়েছে। যেখানে ধীরে হাঁটা মানুষের ক্ষেত্রে (যাঁরা দিনে ৩ ঘণ্টার বেশি হাঁটতেন) এই হার মাত্র ৪ শতাংশ।গবেষণায় যুক্ত ছিলেন না এমন একজন হচ্ছেন ড. অ্যান্ড্রু ফ্রিম্যান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জানা যাচ্ছে যে হাঁটার গতি স্বাস্থ্যের ফলাফলের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ যত দ্রুত হাঁটবেন, তত ভালো করবেন। কারণ, খুব অসুস্থ কেউ দ্রুত হাঁটতে পারবেন না, এটাই স্বাভাবিক।স্বাস্থ্যের জন্য হাঁটার উপকারিতা: হাঁটা শরীরের ওজন ও রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে, ক্যানসারের ঝুঁকি কমায়, শরীরের বিভিন্ন সংযোগের ব্যথা লাঘব করে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। নিয়মিত ব্যায়ামে রক্তনালিগুলো শিথিল হয়, কোলেস্টেরল কমে, ক্যানসার ও অন্য অনেক রোগের ঝুঁকি কমে। প্রতিদিন হাঁটা আলঝেইমার বা স্মৃতিশক্তি হ্রাসের ঝুঁকিও কমায়। এ ছাড়া এটি ঘুম ভালো করে, প্রদাহ কমায় এবং মস্তিষ্কের গঠন উন্নত করে।ঝেং বলেন, ধীরে বা দ্রুত—যেকোনো হাঁটাই কিছু না কিছু উপকার দেয়। তবে দিনে মাত্র ১৫ মিনিট দ্রুত হাঁটার সুফল আরও বেশি প্রমাণিত হয়েছে। এটি হার্ট ফেইলিওর, অনিয়মিত হার্টবিট ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমায়।ড. ফ্রিম্যানের মতে, ব্যায়াম রক্তচাপ কমানোর অন্যতম কার্যকর উপায়। রক্তচাপ ১২০-এর ওপরে প্রতি ২০ পয়েন্ট বাড়লে হৃদ্‌রোগের ঝুঁকি প্রায় দ্বিগুণ হয়। নিয়মিত ব্যায়াম এই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।হৃৎপিণ্ডের গতি বাড়ান: যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের মতে, আপনি যদি কথা বলতে পারেন কিন্তু গান গাইতে না পারেন, তবে বুঝবেন আপনি দ্রুত হাঁটছেন। চাইলে মেট্রোনোম বা মাত্রামাপক যন্ত্র ব্যবহার করে হাঁটার গতি বাড়াতে পারেন।ফ্রিম্যানের পরামর্শ, কাজের আগে সকালে দ্রুত হাঁটা, সাইক্লিং, সাঁতার বা পছন্দের ব্যায়াম করুন। সুযোগ থাকলে বিনোদনকেন্দ্রে যান বা বাইরে হাঁটুন।সোজা দাঁড়িয়ে সঠিক ভঙ্গিতে কাঁধ পেছনে রেখে হাঁটলে এবং সঙ্গে হাত দোলাতে থাকলে সেটা পিঠের ব্যথা কমায়, শ্বাসপ্রক্রিয়া সহজ করে এবং ভারসাম্য ঠিক রাখে। হাঁটার সময় হাতের দোল পায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বিপরীত দিকে হওয়া উচিত।আরও এক ধাপ এগোতে চাইলে, ব্যায়ামের সময় নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ার অভ্যাস করুন। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং উচ্চরক্তচাপ প্রতিরোধে সাহায্য করে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. খলিল মৃধা (৫৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে Read more

মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী
মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী

একজন মুসলিম নারীর মাথার নিকাব প্রকাশ্যে টান মেরে খুলে ফেলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক Read more

১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ ড. ইউনূসের
১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ ড. ইউনূসের

আগামী ১৫ নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (২৯ অক্টোবর) Read more

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে সূচি ঘোষণা
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে সূচি ঘোষণা

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাছাইয়ে ১০টি দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বাংলাদেশ আছে ‘এ’ Read more

মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকার বনশ্রীর মেরাদিয়া এলাকায় কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছেন হাইকোর্ট। আদালত স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—এই Read more

ঢাকাসহ ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস
ঢাকাসহ ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন