স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেছেন, কিশোরগঞ্জের পৌরসভাটি দুর্বল। বাংলাদেশে যতগুলো পৌরসভা আছে তার মধ্যে এটি একটি দুর্বল পৌরসভা। কোন কাজ হয় না।শনিবার (১১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের হলরুমে চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‎‎এসময় সচিব মো. সাইদুর রহমান বলেন, আমরা সবাই কমিটেড হয়েছি। কিশোরগঞ্জের কোন রোগী যেন ঢাকা না যায়। এটার জন্য আমাদের যা যা করা দরকার আমরা সম্মিলিতভাবে সেটা করার চেষ্টা করবো। এছাড়াও আমরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, প্রথম অবস্থায় পাঁচটি বেড স্থাপন করার বিষয়ে কাজ করবো এবং বাচ্চাদের জন্য এনআইসিও এর জন্য আমরা চেষ্টা করবো।‎‎মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মজিবুর রহমান, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব ডা: জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা: মো: আবুল কেনান, স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের বিভাগীয় পরিচালক (ঢাকা বিভাগ) ডা: জাহাঙ্গীর আলম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা: মো: সাইফুল ইসলাম সহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুবাইয়ের জয়
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুবাইয়ের জয়

গ্লোবাল সুপার লিগে(জিএসএল) প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি ও বল হাতে চার Read more

নিজেকে শাকিব খানের চেয়ে মেধাবী দাবি করলেন জয়
নিজেকে শাকিব খানের চেয়ে মেধাবী দাবি করলেন জয়

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে মাঝেমধ্যেই স্যোশাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য করেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। গতরাতেও এক ফেসবুক Read more

সুন্দরগঞ্জে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি
সুন্দরগঞ্জে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনার জেরে সুন্দরগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা Read more

গ্রিনল্যান্ড দখলের উপায় নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ
গ্রিনল্যান্ড দখলের উপায় নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের দ্বীপ গ্রিনল্যান্ড দখল বা অধিগ্রহণের বিষয়ে "বিভিন্ন উপায়" নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। Read more

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ফজলুল হক (৪৫) নামে পুলিশের এক কনস্টেবল নিহত ও দুইজন গুরুতর হয়েছেন।শনিবার (২৪ মে) সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন