ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাঙ্গরা বাজারের ব্যবসায়ীদের থেকে উত্তেলিত চাঁদার টাকা আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে বাঙ্গরা বাজারে চাঁদার টাকা আদায়ের দাবীতে সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ এরশাদ মিয়া।তিনি বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে বাঙ্গরা বাজারের তৎকালীন কমিটির সভাপতি রবিউল আউয়াল রবি ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে বাঙ্গরা বাজারে নতুন করে দোকান তোলা বাবদ ১৪৯ জন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা বাবদ ৯৩ লাখ ৯৩ হাজার ৬ শ টাকা উত্তোলন করলেও ঐ টাকা ব্যবসায়ীদের কাছে এখনো ফেরত দেয়নি তৎকালীন কমিটি। চাঁদার টাকা আদায়ের লক্ষ্যে বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা একপর্যায়ে বাজারের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের দোকানে গেলে তিনি টাকা দিবে বলে নিজের দোকানে তালা দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, যার ফলে এখন পর্যন্ত চাঁদার টাকা ফেরত না পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এমন অবস্থায় ব্যবসায়ীদের টাকা যদি দ্রুত ফেরত না দেওয়া হয় তাহলে বাজারের ব্যবসায়ী কর্তৃক আইনশৃঙ্খলা অবনতি হওয়ার শঙ্কা রয়েছে বলে তিনি জানান। এসময় বেশ কয়েকজন ব্যবসায়ী তাদের টাকা ফেরতের দাবী জানান।সংবাদ সম্মেলন শেষে নবীনগর টু কোম্পানীগঞ্জ সড়কে বাঙ্গরা বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অংশগ্রহনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, মহিউদ্দিন মোল্লা, মোঃ শিরু মিয়া, হাশেম মিয়া, বিকাশ চন্দ্র ভৌমিক, বোরহান উদ্দিন, ইয়ার হোসেন, এরশাদ মিয়া, হেলাল মিয়া, বিল্লাল মিয়া, হেলাল উদ্দিন, অপু মিয়া প্রমুখ।এসময় মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন ব্যবসায়ী ও দোকান মালিকরা তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার পতনের আগে বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেতো না। তারা বাজারের বেশ কয়েকটি দোকান অবৈধভাবে দখল করেছিলো এবং প্রায় দুই শতাদিক ব্যবসায়ীদের থেকে গত কয়েক বছরে বিভিন্ন অজুহাতে চাঁদা বাবদ লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তাই এখন ব্যবসায়ীদের থেকে হাতিয়ে নেওয়া সকল টাকাগুলো আমরা তৎকালীন বাজার কমিটির কাছে ফেরত চাই। তারা আরো বলেন, ব্যবসায়ীদের থেকে চাঁদা বাবদ হাতিয়ে নেওয়া টাকা বাজার কমিটি ফেরত দিতে গরিমসি বা তালবাহানা করলে সকল ভুক্তভোগী ব্যবসায়ীরা অতি দ্রুত প্রশাসনের দারস্ত হবেন বলেও কঠোর হুশিয়ারী দেন।এব্যাপারে তৎকালীন বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির কোন মন্তব্য পাওয়া যায়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পকে নোবেল দেওয়ার আহ্বান পাকিস্তান সেনাপ্রধানের
ট্রাম্পকে নোবেল দেওয়ার আহ্বান পাকিস্তান সেনাপ্রধানের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। হোয়াইট হাউজের মুখপাত্র আনা Read more

হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত
হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট Read more

আবারও বাবা হলেন কণ্ঠশিল্পী রুমি
আবারও বাবা হলেন কণ্ঠশিল্পী রুমি

দুই দশকের পেশাদার সংগীতজীবন গায়ক–সুরকার ও সংগীত পরিচালক আরফিন রুমির। আজ আবার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলোর একটির সাক্ষী হয়েছেন। আবারও Read more

ধামইরহাটে জোড়া লাগানো সেই জমজ শিশুদের মৃত্যু
ধামইরহাটে জোড়া লাগানো সেই জমজ শিশুদের মৃত্যু

নওগাঁর ধামইরহাট উপজেলার জোড়া লাগানো সেই আলোচিত জমজ শিশুরা মারা গিয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন Read more

গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ

ইসরায়েলি বাহিনীর টানা হামলায় ফিলিস্তিনের গাজায় প্রতিদিন গড়ে ১০০ শিশু হতাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ। সংস্থাটির Read more

এআই একদিন মানবজাতির শেষ ডেকে আনতে পারে
এআই একদিন মানবজাতির শেষ ডেকে আনতে পারে

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি বাজারে আসা জনপ্রিয় একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা টুলসের ওপর গবেষণা চালিয়েছে। এসব টুলসের মধ্যে রয়েছে- ওপেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন