ফরিদপুরের সালথা উপজেলায় পারিবারিক কলহের জেরে নাদেরা আক্তার (২৩) নামে এক তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রাজু মাতুব্বরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে রাজু মাতুব্বর নাদেরা আক্তারকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসেন। তবে এর আগেও তিনি একাধিক বিয়ে করেছেন বলে অভিযোগ রয়েছে। বাড়িতে আনার পর থেকেই নাদেরার ওপর শারীরিক নির্যাতন চালাতেন রাজু। শনিবার বিকেলে পারিবারিক কলহের জেরে নাদেরাকে মারধর করেন। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। রাতে আবারও নির্যাতন চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে নাদেরাকে হত্যা করে পালিয়ে যান রাজু।পরে স্থানীয়রা নাদেরার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘রাজু মাতুব্বর প্রায় ১৫ দিন আগে নাদেরাকে স্ত্রী হিসেবে বাড়িতে আনেন। শনিবার রাতে তাকে হত্যা করে পালিয়ে যান। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রাজুকে গ্রেফতারের চেষ্টা চলছে।’তিনি আরও জানান, নিহত নাদেরা আক্তারের বাবার বাড়ির ঠিকানা এখনও পাওয়া যায়নি। এ কারণে সিআইডি ও পিবিআইকে অবহিত করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১
জামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষে উভয় Read more

সিরাজগঞ্জে তীব্র গরমে অসহায় দুস্থ মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ
সিরাজগঞ্জে তীব্র গরমে অসহায় দুস্থ মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

জেলার শহর ছাত্রদলের পক্ষ থেকে তীব্র তাপদাহে অসহায় দুস্থ মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।রবিবার (১১মে) Read more

পত্রিকা: ‘হ্রাস পেলেও যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে এখনো শুল্ক দিতে হবে ৩৬.৫%’
পত্রিকা: ‘হ্রাস পেলেও যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে এখনো শুল্ক দিতে হবে ৩৬.৫%’

রোববার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে শুল্ক ভারের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে জুলাই সনদ প্রসঙ্গ, সংবিধান Read more

কুমিল্লা বোর্ডে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১২ আগস্ট
কুমিল্লা বোর্ডে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১২ আগস্ট

কুমিল্লা বোর্ডে গত ১০ জুলাইয়ের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। রোববার (২০ জুলাই) দুপুরে Read more

নদের স্রোতে ভেসে এলে মৃত গন্ডার, হাড়গোড় যাবে জাদুঘরে
নদের স্রোতে ভেসে এলে মৃত গন্ডার, হাড়গোড় যাবে জাদুঘরে

ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের নদনদীর পানি বাড়ছে। এরই মধ্যে বুধবার (৮ অক্টোবর) সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন