কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশায় পিকআপের ধাক্কায় অটোরিকশায় থাকা আপন দুই ভাইসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (১০ মে) সকাল ১০টার দিকে কুলিয়ারচর থেকে সিএনজি যোগে কিশোরগঞ্জ যাওয়ার পথে চৌদ্দশত এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের ভাটি জগৎচর গ্রামের  মৃত সুন্দর আলীর ছেলে নূর ইসলাম (৭০) এবং একই ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত মধু মিয়া ওরফে মুধু মুন্সির ছেলে আবুল কাসেম (৬১) ও আবু তাহের (৬৫)। আবু তাহের ও আবুল কাসেম আপন দুই ভাই।পরিবার সুত্রে জানা যায়, আবু তাহের ও আবুল কাসেম তাদের বন্ধু নূর ইসলামকে সাথে নিয়ে সিএনজি যোগে কিশোরগঞ্জ কোর্টে জায়গাজমি সংক্রান্ত বিষয়ে উকিলের সাথে পরামর্শ করতে যাচ্ছিল। এ সময় সিএনজি চালিত অটোরিকশাটি চৌদ্দশত বাসস্ট্যান্ড এলাকায় গেলে; পিছন থেকে একটি পিক-আপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। পরে তিনজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে, সেখানে আবু তাহের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল স্থানান্তর করা হয়। এদের মধ্যে আবুল কাসেমকে ঢাকা মেডিকেল এবং নুর ইসলামকে ময়মনসিংহ মেডিকেল নেওয়ার পথে মারা যায়।কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল সূত্র জানান, সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা আহত তিনজনকে স্থানীয়রা নিয়ে আসেন। এদের মধ্যে আবু তাহের চিকিৎসাধীন মারা যায় বাকি দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল স্থানান্তর করা হয়।এ বিষয়ে কটিয়াদি হাইওয়ে থানার (ওসি) মামুনুর রশিদ ও কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার কোনো তথ্য তাদের কাছে জানা নেই।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে আর্থিক বিরোধের জেরে পুরুষাঙ্গ কেটে নিলো প্রতিপক্ষ
সুনামগঞ্জে আর্থিক বিরোধের জেরে পুরুষাঙ্গ কেটে নিলো প্রতিপক্ষ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সবুজ মিয়া নামে এক স'মিল মালিকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। গত মঙ্গলবার রাত ৮টার দিকে একই ইউনিয়নের কামলাবাজ Read more

এবারের নির্বাচন হবে বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত: সালাহ উদ্দিন আহমদ
এবারের নির্বাচন হবে বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত: সালাহ উদ্দিন আহমদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে কক্সবাজারের চকরিয়ায় পৌরসভা বিএনপির প্রতিনিধি সভা Read more

রাশিয়ায় এতো আয়োজন করে নির্বাচনের প্রয়োজন হচ্ছে কেন?
রাশিয়ায় এতো আয়োজন করে   নির্বাচনের প্রয়োজন হচ্ছে কেন?

রাশিয়ায় তিন দিন ব্যাপি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অনেকেরই বিশ্বাস এটা আগে থেকেই চূড়ান্ত যে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই জিতবেন Read more

ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি
ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরানের নতুন করে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, Read more

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন পা‌কিস্তানের
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন পা‌কিস্তানের

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সরকার ও জনগণ‌কে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে পা‌কিস্তা‌ন।  স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ বৃহস্প‌তিবার (২৬ Read more

ভারতের কয়লা কোয়ারীতে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু
ভারতের কয়লা কোয়ারীতে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে কয়লা কোয়ারিতে কয়লা উত্তোলনে করতে গিয়ে কোয়ারীর মাটি চাপায় নুর মিয়া (৪০) নামে বাংলাদেশী এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন