গাজীপুরে ভাড়া নিয়ে বিতর্কের জেরে শিক্ষার্থী সিয়ামকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ও এলাকাবাসী। এক পর্যায়ে বিক্ষোভকারীরা তাকওয়া পরিবহনের একটি বাস ভাংচুর করে। এসময় সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।শনিবার (১০ মে) দুপুরে গাজীপুর মহানগরীর মহাসড়কের (মাস্টারবাড়ী) এলাকায় এ বিক্ষোভ চলে।বিক্ষোভকারীরা বিক্ষোভ শেষে রোভার স্কাউট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে বলেন, তাদের সহপাঠি সিয়ামকে ভাড়া নিয়ে বিতর্কের জেরে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তাকওয়া পরিবহনের হেলপার। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে শাস্তি দিতে হবে এবং বাসে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করেতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে।জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বিক্ষোভকারী শিক্ষার্থী ও এলাকাবাসীদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।প্রসঙ্গত, নিহত সিয়াম (১৯), বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৯ টায় ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে অজ্ঞাত বাস চাপায় তার মৃত্যু হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু

ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে ট্রাক ও সিএনজির সংঘর্ষে খালেদা আক্তার (৩৯) নামের এক নারী নিহত  হয়েছেন।বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার Read more

সংস্কার হচ্ছে কার জন্য, অন্তর্বর্তী সরকারকে পার্থ
সংস্কার হচ্ছে কার জন্য, অন্তর্বর্তী সরকারকে পার্থ

জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক পথে ফিরিয়ে আনা Read more

ইরানে ইসরায়েলি হামলা নিয়ে মুখ খুলল সৌদি আরব
ইরানে ইসরায়েলি হামলা নিয়ে মুখ খুলল সৌদি আরব

গাজায় নৃশংসতার সঙ্গে সঙ্গে ইরানে ইসরায়েলের আগ্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।শুক্রবার (১৩ জুন) এপির এক প্রতিবেদনে এ তথ্য Read more

দেবীগঞ্জে জামায়াতের সভায় আ.লীগ নেতা! ভাইরাল ছবিতে সমালোচনার ঝড়
দেবীগঞ্জে জামায়াতের সভায় আ.লীগ নেতা! ভাইরাল ছবিতে সমালোচনার ঝড়

পঞ্চগড়ের দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর একটি সমাবেশে অতিথির সারিতে বসে থাকা আওয়ামী লীগের এক নেতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় Read more

আজ পোপ ফ্রান্সিসের শেষকৃত্য, কারা যোগ দিচ্ছেন
আজ পোপ ফ্রান্সিসের শেষকৃত্য, কারা যোগ দিচ্ছেন

বিশ্ব নেতৃবৃন্দ, ক্যাথলিক কর্মকর্তাগণ এবং সারা বিশ্ব থেকে জমায়েত হওয়া শোকাহত হাজার হাজার মানুষ আজ সেন্ট পিটার্স স্কোয়ারে পোপের শেষকৃত্যানুষ্ঠানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন