দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।শুক্রবার (২৭ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, সবশেষ গত ২৫ মার্চ সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২১ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে প্রথমদিনে অনুপস্থিত অর্ধশতাধিক শিক্ষার্থী
মিরসরাইয়ে প্রথমদিনে অনুপস্থিত অর্ধশতাধিক শিক্ষার্থী

সারাদেশে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হতে শুরু হয়েছে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা-২০২৫। তার ধারাবাহিকতায় শুরু হওয়া পরীক্ষার প্রথমদিনে Read more

সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি গ্রেফতার
সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি মো. হাসানকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১২ এপ্রিল) রুপগঞ্জের এনজেড টেক্সটাইল এলাকা থেকে Read more

আন্দোলনে ১৯ জন নিহতের দায় নিয়ে সরে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী
আন্দোলনে ১৯ জন নিহতের দায় নিয়ে সরে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুওয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কেপি Read more

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০
নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামে জামায়াতে ইসলামী ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) Read more

‘সাগরের বুকে নতুন সন্দ্বীপ’
‘সাগরের বুকে নতুন সন্দ্বীপ’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় বিলীন হওয়া ৫২১ বর্গকিলোমিটার এলাকা ফের যুক্ত হচ্ছে সন্দ্বীপের মানচিত্রে; বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এখনো পাঁচটি Read more

দেশে ফিরেই সমর্থকদের তোপের মুখে ক্রিকেটাররা
দেশে ফিরেই সমর্থকদের তোপের মুখে ক্রিকেটাররা

এশিয়া কাপে বড় প্রত্যাশা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু মাঠের পারফরম্যান্স ছিল সেই প্রত্যাশার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন