কিশোরগঞ্জে গত পাঁচদিনের ব্যাবধানে আবারো বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত বুধবার ২ স্কুল শিক্ষার্থী সহ একজন কৃষক নিহত হয়েছিলো। রবিবার (১১ মে) ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় পৃথক এলাকায় বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, ভৈরবের সাদেকপুর ইউনিয়নের ফারুক মিয়া (৬৫) ও ফয়সাল মিয়া (২৮) এবং কুলিয়ারচরের হাজারীনগরের কবির হোসেন (২৫)।জানা যায়, রবিবার সাদেকপুর ইউনিয়নে দুইজন ধান কাটার কাজ করার সময় বৈরী আবহাওয়ার মধ্যে পড়েন। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। কুলিয়ারচর উপজেলার হাজারীনগর গ্রামেও বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে৷ ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতের ঘটনায় আরো একজন আহত হয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুরবস্থায় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের
দুরবস্থায় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, নোংরা পরিবেশ ও সেবার নাজুক অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ রোগীরা। শনিবার সকাল থেকে Read more

নোয়াখালীতে পৃথক ঘটনায় নিহত ২, এলাকায় উত্তেজনা
নোয়াখালীতে পৃথক ঘটনায় নিহত ২, এলাকায় উত্তেজনা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার ও মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ দুটি হত্যাকাণ্ড ঘটে Read more

ত্রিশালে মিলছে না বোরো ধানের ন্যায্য মূল্য
ত্রিশালে মিলছে না বোরো ধানের ন্যায্য মূল্য

ময়মনসিংহের ত্রিশালে চলতি বোরো মৌসুমে বোরো ধান কাটার ধুম লেগেছে। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় Read more

প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে সব দল: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে সব দল: প্রেস সচিব

হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠা রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে পৃথক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের Read more

নির্বাচনের ডেট না দিলে বিএনপিই দিয়ে দেবে: দুদু
নির্বাচনের ডেট না দিলে বিএনপিই দিয়ে দেবে: দুদু

অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আমাদের নেতা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন Read more

ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন