গণসংযোগকালে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহসহ তিনজনকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এই নিন্দা ও উদ্বেগ জানান তিনি।ফখরুল বলেন, এরশাদ উল্লাহর গণসংযোগে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।এদিন বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম পাঁচলাইশের হামজারবাগ এলাকায় গণসযোগ করছিলেন বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। এসময় দুর্বৃত্তের গুলিতে এরশাসহ তিনজন গুলিবিদ্ধ হন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার পর এরশাদ উল্লাহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ করছিলেন। হঠাৎ করেই মুখোশধারী একদল অস্ত্রধারী সন্ত্রাসী মোটরসাইকেলে এসে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন এবং তার সঙ্গে থাকা আরও অন্তত দুজন কর্মী আহত হন।গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান উরুতে গুলি লেগেছে, তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।হামলার খবর পেয়ে নগরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিএনপির নেতাকর্মীরা এটিকে ‘নির্বাচনী সন্ত্রাসের নগ্ন বহিঃপ্রকাশ’ হিসেবে উল্লেখ করে ঘটনার নিন্দা জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, নির্বাচনী মাঠে ভয় ও আতঙ্ক সৃষ্টি করতেই এ হামলা চালানো হয়েছে।এদিকে, কে বা কারা হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে ঘটনাস্থল ঘিরে পুলিশ তল্লাশি চালাচ্ছে। বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, “হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত চলছে।”আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাপভর্তি কূপে পড়ে ৫৪ ঘণ্টা লড়াই, অবশেষে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন নারী
সাপভর্তি কূপে পড়ে ৫৪ ঘণ্টা লড়াই, অবশেষে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন নারী

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক নারী ৫৪ ঘণ্টা ধরে এক কূপে পড়ে গিয়ে অলৌকিকভাবে বেঁচে ছিলেন। এ সময় তাকে মশার যন্ত্রণা, পানির Read more

দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ২৫
দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ২৫

মাদারীপুরে রাজৈরে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকঘন্টা ব্যাপি এই সংঘর্ষ চলে। এসময় উভয় পক্ষের মধ্যে Read more

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে। এর ঠিক আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে Read more

ফের নতুন করে ১০ রোহিঙ্গার অনুপ্রবেশ, ১ বছরে দেড় লাখ
ফের নতুন করে ১০ রোহিঙ্গার অনুপ্রবেশ, ১ বছরে দেড় লাখ

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। নারী, পুরুষ ও শিশুসহ একই পরিবারের ১০ সদস্য Read more

বেনাপোলে কলমবিরতি অব্যাহত, আমদানি-রপ্তানি স্বাভাবিক
বেনাপোলে কলমবিরতি অব্যাহত, আমদানি-রপ্তানি স্বাভাবিক

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে চতুর্থ দিনের মতো দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারি প্রতিষ্ঠান বেনাপোল কাস্টমস হাউজে ‘কলম বিরতি’ পালিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন