ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত। হামলাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে চলছে উত্তপ্ত পরিস্থিতি। ইতোমধ্যে, চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। ভারতের বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয়ার একদিন পর পাল্টা ব্যবস্থার ঘোষণাও দিয়েছে পাকিস্তান।  এ ঘটনার জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও কুপওয়ারা জেলার সীমান্তে লাইন অফ কন্ট্রোলে (ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখা, যা জম্মু ও কাশ্মীর অঞ্চলকে দুটি অংশে বিভক্ত করে) টানা চতুর্থ রাতেও গোলাবর্ষণ হয়েছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন করেছে চীন। স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সংযম দেখানোর এবং আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা বজায় রাখতে যৌথ প্রচেষ্টা চালানোর আহ্বান জানাই’। তিনি আরও বলেন, চীন পরিস্থিতি শান্ত করতে সহায়ক সকল পদক্ষেপকে স্বাগত জানায়।এদিকে, ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, গতকাল রোববার (২৭ এপ্রিল) ও সোমবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় রাতে পাকিস্তান সেনা ঘাঁটি থেকে লাইন অফ কন্ট্রোল জুড়ে ‘অপ্ররোচিত গুলিবর্ষণ’ শুরু করে। তবে গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসলামাবাদ এখনও গুলিবর্ষণের ঘটনা নিশ্চিত করে কোন ধরনের বিবৃতি দেয়নি।এদিকে, ভারতীয় প্রতিরক্ষা বাহিনী কাশ্মীরে হামলার পর থেকে সারাদেশে একাধিক সামরিক মহড়া পরিচালনা করেছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে দেশটির এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, দেশজুড়ে স্বাভাবিক প্রস্তুতিমূলক অনুশীলন চলছে।ভারতের এই মহড়াগুলোকে কূটনৈতিক ভাষায় ‘প্রতিরোধমূলক শক্তি প্রদর্শন’ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সামরিক মহড়ার লক্ষ্য পাকিস্তানকে চাপে রাখা এবং অভ্যন্তরীণভাবে জনমনে আত্মবিশ্বাস জাগানো।সন্ত্রাসী হামলার জেরে উভয় দেশ আর্থিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক সম্পর্ক হ্রাস এবং সীমান্তে সেনা সমাবেশ বৃদ্ধিসহ নানান ধরনের পদক্ষেপ নিয়েছে।বিশেষজ্ঞদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি ‘নিয়ন্ত্রিত’ স্তরে রয়েছে, এমনটি বলার সুযোগ খুবই সীমিত। কারণ— যেকোনো ধরনের বড় ঘটনায় তা দ্রুত ‘পূর্ণ যুদ্ধে’ রূপ নিতে পারে। যেহেতু দু’দেশের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে, তাই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে।উল্লেখ্য, গত চার রাত ধরে লাইন অফ কন্ট্রোলে দুই দেশের মধ্যে গোলাবিনিময় চলছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ইতোমধ্যে পাকিস্তান ও ভারতকে সংঘাত প্রশমনের আহ্বান জানিয়েছে। তবুও দু’দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি শীতল হচ্ছে না, বরং বেড়েই চলেছে।বিশ্লেষকরা সতর্ক করেছে, এই উত্তেজনা যদি আরও বাড়ে, তা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলতি বছরে ইউক্রেনের ৫ লাখ সেনা নিহত: রুশ প্রতিরক্ষামন্ত্রী
চলতি বছরে ইউক্রেনের ৫ লাখ সেনা নিহত: রুশ প্রতিরক্ষামন্ত্রী

চলতি বছরে অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী Read more

উখিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে সাংবাদিকের বাড়ি দখলের চেষ্টা, থানায় মামলা
উখিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে সাংবাদিকের বাড়ি দখলের চেষ্টা, থানায় মামলা

কক্সবাজারের উখিয়ায় একটি পরিকল্পিত, বর্বর ও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও পরিচ্ছন্ন সাংবাদিকতার প্রতীক জসিম আজাদ। ভূমিদস্যু Read more

পাবনা ১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল
পাবনা ১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল

পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু Read more

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

দেশর সাত জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়। Read more

বিশ্ব মৌমাছি দিবস: মৌমাছির সুরক্ষায় টেকসই পরিবেশের আহ্বান
বিশ্ব মৌমাছি দিবস: মৌমাছির সুরক্ষায় টেকসই পরিবেশের আহ্বান

"খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য মৌমাছির উপযোগী পরিবেশ তৈরি করি" -  প্রতিপাদ্য নিয়ে ২০ মে পালিত হয়েছে বিশ্ব মৌমাছি দিবস Read more

ক্রীড়ামন্ত্রী হিসেবে জাতীয় পর্যায়ের উঁচু মানের খেলোয়াড়কে পেয়েছি: মির্জা ফখরুল
ক্রীড়ামন্ত্রী হিসেবে জাতীয় পর্যায়ের উঁচু মানের খেলোয়াড়কে পেয়েছি: মির্জা ফখরুল

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রসংসা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন