ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষসহ প্রায় ৩০ জন আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, খাদুরাইল গ্রামের আমিন মেম্বার ও গিয়াস উদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে রবিবার (২৭ এপ্রিল) রাতে তাদের মধ্যে  মারামারি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে দফায় দফায় উভয় পক্ষের লোকজন মারামারিতে লিপ্ত হয়। এতে প্রায় ৩০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এসময়  বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন ।এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমিন মেম্বার ও গিয়াস উদ্দিনের গ্রুপের মধ্যে মারামারি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদানে রক্তবন্যা থামাতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান এরদোয়ানের
সুদানে রক্তবন্যা থামাতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান এরদোয়ানের

সুদানে চলমান ভয়াবহ সহিংসতা অবসানে মুসলিম বিশ্বকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড Read more

আল-আইনকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের নক আউটে ম্যান সিটি
আল-আইনকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের নক আউটে ম্যান সিটি

ঘরোয়া ও মহাদেশীয় ফুটবলে সাফল্য পাওয়া দলগুলো যখন বিশ্বমঞ্চে পা রাখে, তখন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাদের। এমনই এক কঠিন Read more

উখিয়ায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
উখিয়ায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কক্সবাজার ৩৪-বিজিবির সদস্যরা। এ সময় তাদের হাতে Read more

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুরের পূবাইলে দিশারী নামে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।শুক্রবার (১৯ Read more

ঢামেক হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর জন্ম
ঢামেক হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর জন্ম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক গৃহবধূ একসঙ্গে ছয়টি সন্তানের জন্ম দিয়েছেন। তবে জন্মের পরপরই এক নবজাতকের মৃত্যু হয়েছে। রোববার সকাল Read more

শান্ত-মুশফিকের দৃঢ়তায় ঘুরে দাঁড়াল বাংলাদেশ
শান্ত-মুশফিকের দৃঢ়তায় ঘুরে দাঁড়াল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই সিরিজের প্রথম টেস্টের শুরুটা ভালো না হলেও মধ্যাহ্ন বিরতির পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল শান্ত এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন