কিশোরগঞ্জের ভৈরবে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৭টায় পৌর শহরের ভৈরব বাজার ও কমলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতপরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক ও সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব হোসেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ পোল্ট্রি ফিড, নিম্নমানের গো-খাদ্য ও মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে পৌর শহরের ভূষি পট্টি এলাকার মায়ের দোয়া নামক ভূষির দোকানে মেয়াদ উত্তীর্ণ ১৫ বস্তা মৎস্য খাদ্য জব্দ করা হয়। এ সময় দোকান মালিক নাছির উদ্দিনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়াও শহরের কমলপুর এলাকার অ্যাডভান্স পোল্ট্রি এন্ড ফিস ফিড দোকানে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, মৎস্য খাদ্য আইন ২০১০ ও মৎস্য খাদ্য বিধিমালা ২০২৪ অনুসারে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং তাদেরকে জরিমানা করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, ভৈরব বাজারের কিছু অসাধু ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের পোল্ট্রি ফিড, গো-খাদ্য ও মৎস্য খাদ্য নিয়মিত বিক্রি করে আসছে এমন অভিযোগ রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব বাজারের বিভিন্ন ভূষির দোকানে ও কমলপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনিয়ম পাওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা ও ১৫ বস্তা মৎস্য খাদ্য জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি এমপিকে দেশে ঢুকতে দিলো না অস্ট্রেলিয়া
ইসরায়েলি এমপিকে দেশে ঢুকতে দিলো না অস্ট্রেলিয়া

ইসরায়েলের রিলিজিয়াস জিওনিজম পার্টির কট্টর ডানপন্থি সংসদ সদস্য সিমচা রোথম্যানের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের বরাতে এক প্রতিবেদনে Read more

আনোয়ারায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
আনোয়ারায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পানিতে ডুবে মো. ইয়াসিন (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে Read more

স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না ববি’র শতাধিক শিক্ষার্থী
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না ববি’র শতাধিক শিক্ষার্থী

মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহা উৎসবকে ঘিরে ১ জুন থেকে আগামী ১৯ জুন পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে Read more

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক ভাইয়ের মৃত্যু, আরেক ভাই গুরুতর
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক ভাইয়ের মৃত্যু, আরেক ভাই গুরুতর

যশোরের ঝিকরগাছায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত দুই ভাইয়ের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন Read more

লস অ্যাঞ্জেলেসের প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ৩
লস অ্যাঞ্জেলেসের প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ৩

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কান্ট্রি শেরিফের প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন