গাজীপুরের কালিয়াকৈরে ঈদের ছুটিতে এক গৃহে চুরির ঘটনার সাত দিন পার হলেও তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে যাননি—এমন অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।ঘটনার সূত্রপাত ৬ জুন রাতে। কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকার বাসিন্দা মাহাবুব আলম ঈদের ছুটিতে পরিবারসহ টাঙ্গাইলের মধুপুরে নিজ গ্রামের বাড়িতে গেলে তার অনুপস্থিতিতে চোরেরা ঘরে হানা দেয়। ১১ জুন রাতে ফিরে এসে তিনি দেখেন, ঘরের প্রধান দরজার তালা ভাঙা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। ঘর থেকে চুরি হয় প্রায় ৬ ভরি স্বর্ণ ও রুপার অলংকার এবং নগদ ৩৫ হাজার টাকা।ঘটনার পরপরই মাহাবুব আলম কালিয়াকৈর থানার ওসির নম্বরে ফোন করেন। কিছুক্ষণ পর মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই পলাশ মাহমুদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে, লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়। পরদিন (১২ জুন) তিনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই ফজলুল হককে।ভুক্তভোগীর অভিযোগ, সাত দিন ধরে একাধিকবার ফোন করার পরও এসআই ফজলুল হক ঘটনাস্থলে যাননি। প্রতিদিনই কোনো না কোনো অজুহাতে আমাকে ফাঁড়িতে যেতে বলেন। কখনো বলেন ব্যস্ত, কখনো বলেন কাল যাবেন। একবার সন্দেহভাজনদের নামও নিয়েছেন, কিন্তু তাতেও কোনো অগ্রগতি হয়নি, বলেন মাহাবুব আলম।তিনি আরও জানান, প্রতিদিন ফোন করেছি, কিন্তু শুধু আশ্বাসই পেয়েছি। বাস্তবে কোনো তদন্ত হয়নি। এতে আমরা হতাশ ও আতঙ্কিত।স্থানীয়রা জানান, থানায় অভিযোগ দিয়েও সাড়া না পেলে সাধারণ মানুষের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা নষ্ট হয়। তারা দ্রুত তদন্ত শেষ করে চোরদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।এদিকে গণমাধ্যমে সংবাদ প্রকাশের বিষয়টি আঁচ করতে পেরে বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে তদন্ত কর্মকর্তা এসআই ফজলুল হক তড়িঘড়ি করে ঘটনাস্থলে যান।বিষয়টি নিয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম বলেন, ‘এসআই ফজলুল হককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’কালিয়াকৈর থানার (ওসি) অপারেশন যোবায়ের আহমেদ বলেন, ‘ঘটনার দিন রাতেই আমরা পুলিশ পাঠিয়েছি। পাশাপাশি এসআই ফজলুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত শেষে প্রতিবেদন দেবেন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এইডস প্রতিরোধে এলো যুগান্তকারী এক ওষুধ!
এইডস প্রতিরোধে এলো যুগান্তকারী এক ওষুধ!

বিশ্বজুড়ে কোটি মানুষের প্রাণ কেড়ে নেওয়া এক মরণব্যাধি এইডস। কার্যকর প্রতিষেধকের অভাবে এইচআইভি ভাইরাসজনিত এ রোগ প্রতিরোধের তেমন কোনো উপায় Read more

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাপ্তাহিক ছুটির দিনে অনেকে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটায় গিয়ে যদি দেখেন মার্কেট বন্ধ, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। তাই বাসা থেকে বের Read more

নওগাঁর ৬টি আসনে ৩৩ জনের মনোনয়ন বৈধ
নওগাঁর ৬টি আসনে ৩৩ জনের মনোনয়ন বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ৬টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। যাচাই-বাছাইয়ে ৪১ জন প্রার্থীর মধ্যে ৩৩জনের মনোনয়নপত্র Read more

টঙ্গীতে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুবদলের অবস্থান কর্মসূচি
টঙ্গীতে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুবদলের অবস্থান কর্মসূচি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন টঙ্গী পূর্ব থানা যুবদল।বৃহস্পতিবার (১০ জুলাই) Read more

রাশিয়ায় এতো আয়োজন করে নির্বাচনের প্রয়োজন হচ্ছে কেন?
রাশিয়ায় এতো আয়োজন করে   নির্বাচনের প্রয়োজন হচ্ছে কেন?

রাশিয়ায় তিন দিন ব্যাপি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অনেকেরই বিশ্বাস এটা আগে থেকেই চূড়ান্ত যে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই জিতবেন Read more

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে। সোমবার (০৭ জুলাই) সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন