ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত যখন চরমে, ঠিক তখনই এই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, এই হস্তক্ষেপ পুরো পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবে এবং আরেকটি ভয়াবহ উত্তেজনার পথ তৈরি করবে।বর্তমানে ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন এবং সামরিক হামলার কথাও উঁকি দিচ্ছে। অন্যদিকে, রাশিয়া তেহরানকে কৌশলগত মিত্র হিসেবে দেখছে। চলতি বছরের শুরুতেই পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেন, যার শুরুতেই প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের কথা বলা হয়েছে।বিশ্লেষকদের মতে, এই উত্তপ্ত পরিস্থিতি রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন করে বিরোধ এবং অবিশ্বাস তৈরি করতে পারে—যা ট্রাম্পের পুনর্নির্বাচনের পর কিছুটা স্থিতিশীলতার দিকে যাচ্ছিল। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কেবল ইরান-ইসরায়েল দ্বন্দ্ব নয়, বরং বৃহত্তর আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্যের বউকে ভাগিয়ে বিয়ে, যুবককে কুপিয়ে হত্যা
অন্যের বউকে ভাগিয়ে বিয়ে, যুবককে কুপিয়ে হত্যা

যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ায় আশরাফুল ইসলাম বিপুল (২৭) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ জুলাই) রাতে জনসম্মুখে Read more

পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পদ ছাড়লেন আ.লীগের চেয়ারম্যান
পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পদ ছাড়লেন আ.লীগের চেয়ারম্যান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি হাজী ছাবের আহমদ পত্রিকায় বিজ্ঞাপ্তি দিলে পদ ছাড়ার Read more

নবাবগঞ্জে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে তিনজনের কারাদণ্ড
নবাবগঞ্জে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে তিনজনের কারাদণ্ড

দিনাজপুরের নবাবগঞ্জে ৬টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার(৩ এপ্রিল) Read more

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক দল ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক দল ঘোষণা

আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ টুর্নামেন্টের জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়ােড ঘোষণা করেছে Read more

পেজেশকিয়ানকে ট্রাম্পের সঙ্গে সংলাপের আহ্বান শেহবাজের
পেজেশকিয়ানকে ট্রাম্পের সঙ্গে সংলাপের আহ্বান শেহবাজের

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবসানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ Read more

শার্শায় ১২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শার্শায় ১২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলায় ১২ কেজি ভারতীয় গাঁজাসহ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১০ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন