গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকায় গাছ কর্তন করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও জমির দাবিদার মোঃ আবুল কাশেম কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।অভিযোগ সূত্রে জানা যায়, বড় কাঞ্চনপুর মৌজায় প্রায় ১.১৪ একর জমির মালিকানা নিয়ে কাশেম গং দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।এর মধ্যে স্থানীয় কালাম গং জমিটি দখলের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে  বিরোধ শুরু হয়। এ বিরোধের জেরে আঃ সালামসহ কয়েকজন প্রতিপক্ষ আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত গত ১৮ মার্চ ২০২৫ তারিখে মামলাটি খারিজ করে দেন।ভুক্তভোগী আবুল কাশেম অভিযোগ করেন, মামলায় পরাজিত হওয়ার পরও প্রতিপক্ষরা জমি দখলের অপচেষ্টা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় আজ সকালে আঃ সালামসহ তার সহযোগীরা প্রায় ৫০-৬০ জন লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা সংঘবদ্ধভাবে জমিতে প্রবেশ করে সেখানে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে এবং দ্রুত বাঁশের বেড়া নির্মাণ করে জমি দখলের চেষ্টা চালায়।তিনি আরও জানান, এ সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের মারধরের চেষ্টা করে। পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে হঠাৎ করে বিপুলসংখ্যক লোকজন জমিতে ঢুকে গাছ কাটতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের লোকজন জড়ো হয় এবং এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়।ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ উপস্থিত হলে জবরদখলকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে ইটভাটার মেশিনে আটকে প্রাণ গেলো শ্রমিকের
ফটিকছড়িতে ইটভাটার মেশিনে আটকে প্রাণ গেলো শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার অটোকলে আটকে মো. রায়হান উদ্দিন (১৯) নামের এক শ্রমিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাইন্দং Read more

গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৯ মে) রাত সাড়ে নয়টার দিকে পৌরসভার জুড়ান মোল্লার Read more

শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে পাবিপ্রবির শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে পাবিপ্রবির শিক্ষার্থীদের মানববন্ধন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষাক্যাডারে স্বতন্ত্র কোডে লোকপ্রশাসন বিভাগের অন্তর্ভুক্তি করে নিয়োগপ্রাপ্তির সুযোগ বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার Read more

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: নাহিদ ইসলাম
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: নাহিদ ইসলাম

হবিগঞ্জে সমাবেশ ও পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৬টায় শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এই Read more

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত

পৃথিবীতে নানা কারণ বিশ্ব বাজারে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো মূল্য বাড়ে এবং কমে। নানা কেন্দ্রকে ইস্যু ব্যক্ত করে। বিশ্ববাজার যদি Read more

ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিলো মেটা
ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিলো মেটা

সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে মেটা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত থেকে তার ফেসবুক অ্যাকাউন্ট দেখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন