‘আমার বাবায় চিল্লাইছে আর কইছে, আম্মু কতক্ষণ লাগবে আর? ভাইয়া কতক্ষণ লাগবে আর? হাসপাতাল এত দূরে কেন? এত দূরে হাসপাতাল হইলে তো মানুষ মারা যাবে। কাছাকাছি হাসপাতাল বানাইতে পারলো না? আমারে তোমরা বিদেশে নিয়ে যাও চিকিৎসা করতে।’ সোমবার (২১ জুলাই) বিমান বিধ্বস্তে আহত হওয়ার পর এভাবেই আর্তনাদ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম (১৩)। হাসাপাতলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যায় সে।আব্দুল্লাহ ছামীম শরীয়তপুরের সখিপুর উপজেলার ডিএমখালী মাঝিকান্দি এলাকার মৃত আবুল কালাম মাঝির ছেলে। মঙ্গলবার (২২ জুলাই)  সকালে মরদেহ গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জের ডিএমখালী মাঝি কান্দিতে আনা হয়। সকাল ৯টায় ডিএমখালী চরভয়রা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার পাশে সমাহিত করা হয়। আব্দুল্লাহর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী।মঙ্গলবার আব্দুল্লাহর মা জুলেখা বেগম আহাজারি করতে করতে বলেন, ‘আমার বাবাটা বাঁচতে চাইছিল। কেন তাকে এভাবে চলে যেতে হলো। ওর বাবা মারা গেল সাত মাস আগে। আমি এই শোক কীভাবে সহ্য করব।’জানা গেছে, আবুল কালাম মাঝি ও জুলেখা বেগম দম্পতির সন্তান আব্দুল্লাহ ছামীম। পরিবারের সঙ্গে ঢাকার উত্তরা দিয়াবাড়ী খালপাড় এলাকায় থাকত সে। ভাইবোনদের মধ্যে সবার ছোট আব্দুল্লাহর স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। মাদ্রাসায় শিক্ষাজীবন শুরু করলেও পড়াশোনায় ভালো হওয়ায় তাকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করে পরিবার। গত ডিসেম্বর মাসে সৌদিতে মারা যান বাবা আবুল কালাম মাঝি। এর সাত মাস না পেরোতেই চলে গেল পরিবারের আদরের ছোট্ট আব্দুল্লাহ।এ বিষয়ে ভেদরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, একটি মর্মান্তিক ঘটনায় ঝরে গেল আব্দুল্লাহসহ অনেক শিশুর জীবন। আমরা আব্দুল্লাহর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। যে কোনো প্রয়োজনে তাদের পাশে আছি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রায়গঞ্জে কলেজের জমি দখল ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন
রায়গঞ্জে কলেজের জমি দখল ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের রায়গঞ্জে কলেজে ভাংচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার Read more

সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন
সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

শতবর্ষের গৌরবময় পথচলা পূর্ণ করল সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার শত বছর উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক Read more

শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৭১তম জন্মবার্ষিকী আজ
শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৭১তম জন্মবার্ষিকী আজ

গত শতাব্দীর সত্তর দশকে বাংলা সাহিত্যে যে ক'জন কবি সৃষ্টিশীলতার স্বাক্ষর রেখেছিলেন, তাদের একজন নাজমুল হক নজীর। আজ তাঁর ৭১তম Read more

প্রিমিয়ার লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রিমিয়ার লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ সোমবার (১৬ মার্চ) আছে একটি ম্যাচ। মুখোমুখি ব্রেন্টফোর্ড ও উলভারহ্যাম্পটন।ফুটবলইন্ডিয়ান সুপার লিগপাঞ্জাব-গোয়ারাত ৮টা, সনি টেন ২ইংলিশ Read more

রাসিকে জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং প্রশিক্ষণ
রাসিকে জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং প্রশিক্ষণ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চলমান Read more

বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ ৪ জনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন