ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় তারা জড়ো হন। পরে মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে রাজধানী ঢাকার সঙ্গে বরিশাল বিভাগসহ মাদারীপুর জেলার সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন এবং ওসমান হাদি হত্যার দ্রুত বিচার দাবি করেন। বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়। পরে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা৷ এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবী জানানো হয়। পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তবর্তীকালীন সরকারের কাছে আহবান জানান বক্তারা। পরে দুপুর সোয়া তিনটার দিকে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এর আগে সড়কের দুইপাশে আটকা পড়ে ছোটবড় দুই শতাধিক যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জাতীয় নাগরিক পার্টি মাদারীপুর জেলার যুগ্ম সমন্বয়কারী মো. হাসিবুল্লাহ, যুগ্ম সমন্বয়কারী রুবেল মৃধা, কার্যকরি সদস্য হাফেজ আব্দুর রহিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-এর সাবেক আহবায়ক নেয়ামত উল্লাহ, সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সানিসহ অনেকেই।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণতন্ত্র শক্তিশালী করতে পিআর কার্যকরী নয়: ডা. জাহিদ
গণতন্ত্র শক্তিশালী করতে পিআর কার্যকরী নয়: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে পিআর নিয়ে অনেকেই আন্দোলন ও Read more

বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৫৪ জনকে শাস্তি
বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৫৪ জনকে শাস্তি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৫৪ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে বিগত জুলাই গণভ্যুত্থানে শান্তি মিছিলে যোগদান এবং বিশ্ববিদ্যালয়ের নিরীহ শিক্ষক Read more

সৌদিতে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
সৌদিতে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সৌদি আরবে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। একই সময় আত্মঘাতি ড্রোনও আঘাত হানে। তবে সেসব লক্ষ্যবস্তুতে ধ্বংসযজ্ঞ চালানোর আগেই ভূপাতিতের Read more

যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ফরাসি প্রেসিডেন্ট
যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ফরাসি প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি আরও বলে, Read more

টাঙ্গাইলে বিএনপির প্রচার সম্পাদক টুকুর নির্বাচনী এলাকা পরিদর্শন
টাঙ্গাইলে বিএনপির প্রচার সম্পাদক টুকুর নির্বাচনী এলাকা পরিদর্শন

টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচনী এলাকা Read more

এনসিএলের টি টোয়েন্টি ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ অক্টোবর )
এনসিএলের টি টোয়েন্টি ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ অক্টোবর )

আজ সোমবার (৬ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। মেয়েদের বিশ্বকাপে রয়েছে একটি ম্যাচ, যেখানে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন