বলিউডের প্রখ্যাত কৌতুক অভিনেতা আসরানি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রখ্যাত এ কৌতুক অভিনেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর।আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আসরানি। তিনি তার স্ত্রী মঞ্জুকে নির্দেশ দিয়ে গিয়েছেন, তার শেষকৃত্যে যেন বেশি মানুষ ভিড় না করেন। অভিনেতার শেষ ইচ্ছাকে সম্মান জানিয়েই ঘনিষ্ঠ আত্মীয় ও পরিজনের উপস্থিতিতে মঙ্গলবার মুম্বাইয়ে আসরানির শেষকৃত্য সম্পন্ন হবে। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই কৌতুক অভিনেতা পাঁচ দশকেরও বেশি সময় ধরে দর্শকদের বিনোদন দিয়ে গেছেন।ভারতের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এফটিটিআই) থেকে স্নাতক সম্পন্ন করেন অভিনেতা আসরানি। ১৯৬০-এর দশকে অভিনয়জীবন শুরুর পর অল্প সময়েই হিন্দি সিনেমার পরিচিত মুখে পরিণত হন তিনি। ‘শোলে’ ছবিতে তার অদ্ভুত জেলারের চরিত্রে অভিনয় তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।গোবর্ধন আসরানির ঝুলিতে ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘মেরে আপনে’, ‘বাওয়ার্চি’, ‘অভিমান’, ‘সরগম’-এর মতো জনপ্রিয় ছবি রয়েছে। সত্তরের দশকে রমেশ সিপ্পির ‘শোলে’ ছবিতে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র বা আমজাদ খানের পাশাপাশি তার অভিনীত জেলর চরিত্রটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। ওই চরিত্রে তাঁর সংলাপ বহুদিন দর্শকের মুখে মুখে ফিরত। প্রায় সাড়ে তিনশো হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন। পাঁচ দশকের অভিনয় জীবনে ইতি ঘটল।১৯৪০ সালে রাজস্থানের জয়পুরে জন্ম আসরানির। সেখানেই সেন্ট জ়েভিয়ার্স স্কুলে পড়াশোনা করেন। প্রথাগত শিক্ষার শেষে পরে পুণের ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন। যাটের দশকের শুরুর দিকে তার বলিউডে প্রবেশ ঘটে। কেরিয়ারের প্রথম দিকে তিনি বহু জনপ্রিয় ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পরের দিকে অধিকাংশ ছবিতেই তাকে কৌতুকাভিনেতা হিসেবেই দেখা গেছে।আসরানির অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে-‘ধামাল’, ‘হালচাল’, ‘হেরা ফেরি’ এবং ‘খাট্টা মিঠা’।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় আর্জেন্টিনা
টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় আর্জেন্টিনা

নারী কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নাটকীয় জয় পেয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে Read more

হুইপের ভুয়া ভাই পরিচয় দিয়ে তদবির, যুবদল কর্মীর কারাদণ্ড
হুইপের ভুয়া ভাই পরিচয় দিয়ে তদবির, যুবদল কর্মীর কারাদণ্ড

শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর ভাই পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করায় এক যুবদল কর্মীকে তিন Read more

রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ
রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ

রাশিয়া থেকে ছয় লাখ টন জ্বালানি তেল কিনতে নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।আজ সোমবার সচিবালয়ে জ্বালানি Read more

জামিন নামঞ্জুর: কারাগারে পাকুন্দিয়া আওয়ামী লীগের চার নেতা
জামিন নামঞ্জুর: কারাগারে পাকুন্দিয়া আওয়ামী লীগের চার নেতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আওয়ামী লীগের যুগ্ম আহবায়কসহ চার নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার Read more

পঞ্চগড়ে অভাবী ভ্যানচালকের মুখে হাসি, নতুন ভ্যান উপহার দিলেন শ্রমিক নেতা
পঞ্চগড়ে অভাবী ভ্যানচালকের মুখে হাসি, নতুন ভ্যান উপহার দিলেন শ্রমিক নেতা

দুই ছেলে, এক মেয়ে আর বৃদ্ধা মাকে নিয়ে খয়বর হোসেনের সংসার। অভাবের সংসারে প্যাডেল চালিত ভাড়া ভ্যানই ছিল তাঁর একমাত্র Read more

কালিয়াকৈরে বোয়েসেলের জব ফেয়ারে নারীদের কর্মসংস্থানের সুযোগ
কালিয়াকৈরে বোয়েসেলের জব ফেয়ারে নারীদের কর্মসংস্থানের সুযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার (২ মে) সকালে ১১টায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন