নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন ভিসা প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি ইন্সপেক্টর আব্দুল কাদের। গ্রেফতার ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জ উপজেলার মুসরত পানিয়াল পুকুর এলাকার মো. কহিনুরের দুই ছেলে রুজু (১৯) ও রাজু (২৬), মনোয়ার হোসেনের ছেলে মো. শাকিল (২৫) এবং মৃত মুকুলের ছেলে আল আমিন (২০)। ডিবি ইন্সপেক্টর আব্দুল কাদের জানান, ‘শরীয়তপুর জেলার ডামুড্যা থানার বাসিন্দা মো. নয়ন (২৯) নামের এক যুবক কানাডা ভিসার প্রলোভনে পড়ে প্রতারিত হন। গত ২২ জুন তিনি নীলফামারী ডিবি অফিসে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে সোমবার রাতে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করে।’ ডিবি ইন্সপেক্টর আরো জানান, ‘অভিযানে তাদের কাছ থেকে ভিসা প্রতারণায় ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তিনটি বাটন ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। আসামিদের আজ আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।’ ভুক্তভোগী নয়ন বলেন, ‘কানাডায় চাকরির সুযোগ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারকরা ধাপে ধাপে বিকাশের মাধ্যমে তার কাছ থেকে মোট ১৯ লাখ টাকা নেয়। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রতিকার চাইলে প্রতারকরা নিজেদের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার ছদ্মবেশে ফোন করে তাকে ভয়ভীতি দেখায় এবং হুমকি দেয়।’ ভুক্তভোগী আরও বলেন, ‘গত ২২ জুন নীলফামারী ডিবি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগের ভিত্তিতে দ্রুত প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় হুন্ডি চক্রের হোতাসহ ৬ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় হুন্ডি চক্রের হোতাসহ ৬ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) পরিচালিত এক বিশেষ অভিযানে ৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।  রাজধানী পুত্রাজায়া ও আশেপাশের এলাকায় আটককৃতরা Read more

ইরানি জনগণের পাশে থাকবে রাশিয়া: পুতিন
ইরানি জনগণের পাশে থাকবে রাশিয়া: পুতিন

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ভিত্তিহীন উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য Read more

এবার এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাজনূভা জাবীন
এবার এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাজনূভা জাবীন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। নির্বাচনে অংশ নিবেন না তিনি। আজ রবিবার (২৮ ডিসেম্বর) Read more

নুতন বছরে সাফল্য পেতে শুরু থেকেই বাদ দিন ৭ অভ্যাস
নুতন বছরে সাফল্য পেতে শুরু থেকেই বাদ দিন ৭ অভ্যাস

মেধা থাকলেই সাফল্য পাওয়া যায়, সব সময় এমন নাও হতে পারে। অনেক সময় মানুষের কিছু অভ্যাস ও মানসিকতা এগিয়ে যাওয়ার Read more

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত Read more

ভূঞাপুরে ভূমি মেলা শুরু, থাকছে নামজারিসহ নানা সেবা
ভূঞাপুরে ভূমি মেলা শুরু, থাকছে নামজারিসহ নানা সেবা

আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ও জনবান্ধব ভূমি সেবা জনসাধারণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে টাঙ্গাইলের ভূঞাপুরে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ভূমি মেলা। নির্ধারিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন