চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বেশি দামে ও অবৈধভাবে সার-বীজ বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা।বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার আটকবর এলাকায় মুদি দোকান, সার-বীজ ও বেকারি পণ্যসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকির সময় এ জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, লাইসেন্স নবায়ন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় হাজিরা খাতুনের মালিকানাধীন ‘মায়া বেকারি’কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া বেশি দামে ও অবৈধভাবে সার-বীজ বিক্রি এবং লাইসেন্স নবায়ন না থাকায় একই আইনের ৪৩ ধারায় আশরাফুল ইসলামের প্রতিষ্ঠান ‘মেসার্স মদিনা ট্রেডার্স’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩২ হাজার টাকা।এসময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বাজারে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ ও বীজ বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রয়োজনে পাকিস্তানের একদম ভেতরে ঢুকে হামলা করা হবে: জয়শঙ্কর
প্রয়োজনে পাকিস্তানের একদম ভেতরে ঢুকে হামলা করা হবে: জয়শঙ্কর

জম্মু-কাশ্মিরের পেহেলগামে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটল— এ ধরনের হামলা যদি ফের কখনও ঘটে, তাহলে পাকিস্তানে আরও জোরালো ও কঠোর Read more

সাবেক মন্ত্রী হাছান মাহমুদকে ‘পেটাতে’ চাইলেন আ.লীগ নেতা
সাবেক মন্ত্রী হাছান মাহমুদকে ‘পেটাতে’ চাইলেন আ.লীগ নেতা

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে ‘জুতাপেটা’ করতে চেয়েছেন কবির শিকদার নামে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের Read more

কালিয়াকৈরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কালিয়াকৈরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার (১৫ আগস্ট) সকালে ও দুপুরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে Read more

নোয়াখালীতে নতুন ট্রেন দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ
নোয়াখালীতে নতুন ট্রেন দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ

নতুন ট্রেনের অপেক্ষায় দীর্ঘদিনের প্রতীক্ষিত সময় কাটছে নোয়াখালী বাসীর। কিন্তু সেই প্রতীক্ষিত সময়ের শেষ হচ্ছে না। তাই দাবি আদায়ের আন্দোলনের Read more

হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে চাল আমদানি, কমতে শুরু করেছে দাম
হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে চাল আমদানি, কমতে শুরু করেছে দাম

দীর্ঘ ৪ মাস বন্ধ থাকার পর চলতি মাসের ১২ আগস্ট থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু Read more

ভোট বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ভোট বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন