পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাংগাশিয়া খালের ওপর নির্মিত বাঁশ ও সুপারি গাছের তৈরি সাঁকো ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এতে খালের দুই পাড়ের ফলইবুনিয়া, জোলাগাতী, তালুকদার হাট, হাওলাদার হাটসহ কয়েকটি গ্রামের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।জানা গেছে, ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামের কাছারি বাড়ির খালের মোহনায় থাকা সাঁকোটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সম্প্রতি নিম্নচাপজনিত অতিবৃষ্টির কারণে পানির তীব্র চাপে সাঁকোটির মাঝের অংশ খালে পড়ে যায়। ফলে এলাকাবাসীর একমাত্র পারাপারের মাধ্যমটি এখন বন্ধ হয়ে গেছে।সাঁকোটি ছিল স্থানীয় জনগণের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। সাঁকোর দক্ষিণ পাড়েই রয়েছে জোলাগাতী ফাজিল মাদ্রাসা, জোলাগাতী হাই স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের যাতায়াত চরমভাবে বিঘ্নিত হচ্ছে। বিকল্প পথ না থাকায় অনেকে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে নৌকায় পার হচ্ছেন।স্থানীয় মাদ্রাসা ও মসজিদের পরিচালক মাওলানা মোঃ মানিক বলেন, বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ধরণা দিয়েও স্থায়ীভাবে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ ইমতিয়াজ হোসেন জানান, নতুন ব্রিজ নির্মাণের জন্য কোনো পরিকল্পনা ইঞ্জিনিয়ার অফিসের জানা নেই। তবে নতুন ব্রিজ নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে।এ ব্যাপারে অর্থ ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান জানান, এই সাঁকোটি খুবই গুরুত্বপূর্ণ। উপজেলা সমন্বয় মিটিংসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও স্থায়ীভাবে কোনো ব্রিজ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। মঙ্গলবার (১৭ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা অত্র এলাকা পরিদর্শন করেন এবং বলেন, সাধারণ মানুষের চলাচলের জন্য সাঁকোটি মেরামতের ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেওয়ানগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে নববর্ষ উদযাপন
দেওয়ানগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে নববর্ষ উদযাপন

সারাদেশের ন্যায় জামালপুরের দেওয়ানগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ (১৪৩২) উদযাপন উপলক্ষে Read more

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ড. জাকির নায়েক
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ড. জাকির নায়েক

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় আসবেন।বিস্তারিত আসছে......এফএস

ইরাকে প্রান হারালেন ভোলার ছেলে, লাশ পাওয়া নিয়ে অনিশ্চিতায় পরিবার
ইরাকে প্রান হারালেন ভোলার ছেলে, লাশ পাওয়া নিয়ে অনিশ্চিতায় পরিবার

ইরাকের বাগদাদ শহরে আগুনে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী (২২) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের Read more

নওগাঁয় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
নওগাঁয় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নে সহস্রাধিক দুঃস্থ ও অসহায় মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী। বগুড়া সেনানিবাসের Read more

দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

সারাদেশের বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমন অবস্থায় দেশের আরও গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) লক্ষ্য করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন