নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নে সহস্রাধিক দুঃস্থ ও অসহায় মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী। বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৪ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় রোববার (২৫ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কালিগ্রাম ইউনিয়নের আবাদপুকুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. রকিব উদ্দিন মজুমদার। এই ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক (মেডিসিন, গাইনি, চক্ষু, শিশু ও চর্ম) সেবা নিতে আসা দুঃস্থ ও অসহায় রোগীদের ব্যবস্থাপত্র দেন। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের মাঝে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। লে. কর্নেল মো. রকিব উদ্দিন, ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে রোববার রাণীনগর উপজেলার আবাদপুকুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সেনাবাহিনীর বগুড়া অঞ্চলের তত্ত্বাবধানে এবং ১১ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় প্রত্যন্ত এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের চিকিৎসাসেবা প্রদান ও বিনা মূল্যে ওষুধ বিতরণর উদ্যোগ নেওয়া হয়। দিনব্যাপী এই ক্যাম্পে সহস্রাধিকদুঃস্থ ও অসহায় রোগী সেবা গ্রহণ করেন। ভবিষ্যতে সেনাবাহিনীর এ রকম মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।’ চিকিৎসা ক্যাম্পে সেবা নিতে আসা খানপুকুর পুকুর গ্রামের বাসিন্দা ফরেজ আলী ফকির বলেন, ‘হামি হার্টের রোগী। মাঝে মাঝেই ডাক্তার দেখাতে হয়। একবার ডাক্তার দেখালেই ৭০০-৮০০ টাকা খরচ হয়। ডাক্তারের ফি দিতে কষ্ট হয় বলে নিয়মিত ডাক্তার দেখাতে পারি না। এখানে ডাক্তার দেখালাম। পেসক্রিপসন দিলো। কিন্তু কোনো ফি নিলো না। আবার বিনা টাকায় ওষুধ দিলো। এ রকম মাঝে মাঝে সেবা পাওয়া গেলে হামাগের মতো গরিব লোকেগের ভালোই হতো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুর
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুর

মাদারীপুরের শিবচর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এক বিডিআর সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ Read more

বাঁশখালীতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা!
বাঁশখালীতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা!

প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রকাশ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলাকারী কালীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল Read more

নবীনগরে ছাত্রদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
নবীনগরে ছাত্রদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

“শিক্ষা চাই, রাজনীতি নয়”, “রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাউর ফতেহপুর ব্যারিস্টার Read more

লালপুরে সেনা অভিযান: ৫০ পিস চায়না রিং জাল ধ্বংস
লালপুরে সেনা অভিযান: ৫০ পিস চায়না রিং জাল ধ্বংস

রবিবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় নাটোর জেলার লালপুর উপজেলা স্টেডিয়ামের সামনে চেকপোস্ট চলাকালে সেনাবাহিনী কড়া নজরদারিতে মোঃ চুন্নু Read more

ফের যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল
ফের যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল

ইসরায়েলি সেনারা দুই দিক থেকে অগ্রসর হয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা নগরীর কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করছে। টানা বোমা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন