পিরোজপুরের কাউখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।বুধবার (২৮ মে) সকাল ৮টার দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতী গ্রামে এ ঘটনাটি ঘটে।জানা গেছে, নিহত রোকেয়া বেগম (৫২) বুধবার সকাল ৮টার দিকে নিজ জমিতে চাষাবাদের বিষয়ে প্রতিবেশী কৃষক পিরুর স্বামীর সঙ্গে কথা বলছিলেন রোকেয়া বেগম। এ সময় প্রতিবেশী জাহাঙ্গীর আকন পেছন থেকে রড দিয়ে তার মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই রোকেয়া বেগম অচেতন হয়ে পড়েন। তার কন্যা আফিয়ার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত জাহাঙ্গীর ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত রোকেয়া বেগমকে তার মেয়ে আফিয়া ও ছেলে আবু সালেহ স্থানীয়দের সহায়তায় প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।আফিয়া অভিযোগ করে বলেন, জাহাঙ্গীর, জাহাঙ্গীরের স্ত্রী সুরমা বেগম, সোবাহানের স্ত্রী রাহেলা, আলমগীরের স্ত্রী শাহনাজ আমার মাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং চিকিৎসাধীন অবস্থায় আমার মা মারা যায় ।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া
মোংলায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

মোংলায় সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Read more

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ২৭৮
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ২৭৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ের মধ্যে আরও ২৭৮ জন হাসপাতালে ভর্তি Read more

আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান
আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এই দেশে যাতে ফ্যাসিবাদ, উগ্রবাদ Read more

পুঠিয়ায় বাইকের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ ভ্যানচালক
পুঠিয়ায় বাইকের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ ভ্যানচালক

রাজশাহী পুঠিয়া বেপরোয়া গতির বাইকের ধাক্কায় বৃদ্ধ ভ্যানচালক আব্দুল খালেক নিহত হয়েছেন। এ সময় আহত হয়ে মোটরসাইকেল চালক সোহেল (২৫) রামেক হাসপাতালে Read more

শনিবার খোলা থাকছে সব সরকারি অফিস
শনিবার খোলা থাকছে সব সরকারি অফিস

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শনিবার খোলা থাকছে সব সরকারি অফিস। গত শনিবারও এসব অফিস খোলা ছিল। এর আগে গত ৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন