ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) গভীর রাতে কসবা থানার কায়েমপুর ইউনিয়নের ওমরপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয়ের নির্দেশনা, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আতিকুর রহমানের তদারকি এবং কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে এসআই মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। ওমরপুর গ্রামের মোঃ শাহআলমের বাড়ির পাশের একটি পাকা রাস্তা থেকে গাঁজার বিশাল চালানটি উদ্ধার করা হয়।ঘটনার সাথে জড়িত মোঃ সাহাব মিয়া (৩৫)কে আটক করা হয়েছে। আটককৃত আসামি কায়েমপুর তাজুল ইসলামের ছেলে।এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে ট্রাক–অ্যাম্বুল্যান্স সংঘর্ষে ৩ জন নিহত
ফরিদপুরে ট্রাক–অ্যাম্বুল্যান্স সংঘর্ষে ৩ জন নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে Read more

ঢাকাসহ দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে Read more

চলতি মাসেই নতুন নেতা নির্বাচন করবে হামাস
চলতি মাসেই নতুন নেতা নির্বাচন করবে হামাস

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস চলতি মাসেই নতুন নেতা নির্বাচন করতে পারে বলে সংগঠনের দুইটি সূত্র জানিয়েছে। ২০২৪ সালে ইসরায়েলি হামলায় Read more

পেটের মধ্যে গজ ব্যান্ডেজ, একমাস পর গৃহবধূর মৃত্যু
পেটের মধ্যে গজ ব্যান্ডেজ, একমাস পর গৃহবধূর মৃত্যু

পেটের মধ্যে গজ ব্যান্ডেজ রেখেই সেলাই করায় এক মাস যন্ত্রনায় ছটফট করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পাবনার মুনজিলা খাতুন Read more

নিলামে উঠছে ম্যারাডোনা ছেড়া জার্সি
নিলামে উঠছে ম্যারাডোনা ছেড়া জার্সি

 খেলোয়াড়দের ব্যবহার্য জার্সি, বল, ব্যাট কিংবা অন্যান্য সরঞ্জাম নিলামে ওঠা নতুন কিছু নই। বছরের পর বছর ধরেই এই প্রথা চলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন