বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা ৩১ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। এ তথ্যটি মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল নিশ্চিত করেছেন। খবর বিজনেস টুডে মালয়েশিয়ার।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কৃষি, বাগান ও খনি খাতসহ মোট ১৩টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে। এর মধ্যে সার্ভিস সেক্টরের হোলসেল এন্ড রিটেল, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ডস, মেটাল এন্ড স্ক্রাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁস, লন্ড্রি, কার্গো, এন্ড বিল্ডিং ক্লিনিং খাতে শ্রমিক নিয়োগের সুযোগ থাকছে।তিনি আরও বলেন, নির্মাণ খাত অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরে নিয়োগ কেবল সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে, আর উৎপাদন (ম্যানুফ্যাক্টর) খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ) এর আওতাধীন নতুন বিনিয়োগকে।এবারের কলিং ভিসা/বিদেশি শ্রমিক নিয়োগের আবেদনের সুযোগ শুধু খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে। আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবে না। আবেদন যাচাই-বাছাই শেষে তা অনুমোদন করবে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি এবং পরে জয়েন্ট (যৌথ) কমিটি।স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছে, এখন ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন শ্রমিকের কোটা চালু আছে, যা বছর শেষ (৩১ ডিসেম্বর-২০২৫) পর্যন্ত বহাল থাকবে। এরপর বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে কেবল দেশের মোট জন শক্তির ১০% পর্যন্ত অনুমতি দেওয়া হবে।তবে এ কোটায় বাংলাদেশিরা কতজন আবেদন করতে পারবে তা জানায়নি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মিডিয়াগুলো।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’
রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে রাজধানীর হাতিরঝিলে পালিত হয়েছে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় Read more

খাগড়াছড়ির গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী
খাগড়াছড়ির গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

খাগড়াছড়িতে সম্প্রতি সন্ত্রাসীদের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুইমারার রামসু বাজার পরিদর্শন করেছেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন Read more

বকশীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন লায়ন সভাপতি, মাসুদ সাধারণ সম্পাদক
বকশীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন লায়ন সভাপতি, মাসুদ সাধারণ সম্পাদক

জামালপুরের বকশীগঞ্জ প্রেসক্লাবের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ( ২৫ এপ্রিল) বিকালে হোটেল নিরিবিলিতে সর্বসম্মতি ক্রমে Read more

নড়াইলে হকার্স মার্কেট ব্যবসায়ীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন
নড়াইলে হকার্স মার্কেট ব্যবসায়ীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

নড়াইলে হকার্স মার্কেটের ব্যবসায়িদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ১১টায় রুপগঞ্জ Read more

নতুন নোট চিনছে না টাকা জমার মেশিন!
নতুন নোট চিনছে না টাকা জমার মেশিন!

নতুন নোট চিনছে না টাকা জমার মেশিন! শুনে অবাক লাগছে হয়তো? ঈদের আগে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০০ টাকার Read more

বাপের বাড়ি চলে গেলেন স্ত্রী, অভিমানে স্বামীর আত্মহত্যা
বাপের বাড়ি চলে গেলেন স্ত্রী, অভিমানে স্বামীর আত্মহত্যা

বরগুনার তালতলীতে স্ত্রী ফিরে না আসায় অভিমান করে জহিরুল ইসলাম (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।গতকাল বুধবার (১৬ এপ্রিল) দিবাগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন