রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাদ্রাসাপাড়া রাবার ফ্যাক্টরী মোড় নামক স্থানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ করছে (২৭ বিজিবি) মারিশ্যা জোন।মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ১৯ আগস্ট মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার মাদ্রাসাপাড়া রাবার ফ্যাক্টরী মোড় নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় সুবেদার মো. মিজানুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল ৯৫ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ১,৪২,৫০০/- (এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা।মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আহতদের রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে আসছেন ছাত্র-জনতা
আহতদের রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে আসছেন ছাত্র-জনতা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের রক্ত দিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব Read more

চাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল
চাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

নারী সংস্কার কমিশনের কুরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা বিষয়সহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতের Read more

স্বাধীনতা দিবসে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
স্বাধীনতা দিবসে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব Read more

নাশকতার আশঙ্কায় রাজধানীতে আগস্টজুড়ে চলবে অভিযান
নাশকতার আশঙ্কায় রাজধানীতে আগস্টজুড়ে চলবে অভিযান

সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার আশঙ্কায় পুরো আগস্ট মাসে রাজধানী ঢাকায় চিরুনি অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার
আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার

র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)- এর হামলার সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশর থেকে ৩ হাজার ২৪০টি পরিবার পশ্চিমাঞ্চলের টাওইলা শহরে পালিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন