উত্তরাখন্ড রাজ্য ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতি কাণ্ডে তদন্তের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) দৃষ্টি আকর্ষণ করে নোটিশ পাঠিয়েছে উত্তরাখন্ড হাইকোর্ট। জানা গিয়েছে, কলা কেনার জন্য উত্তরাখন্ড সংস্থা ৩৫ লক্ষ রুপি খরচ করেছে। প্রকাশ্যে এসেছে আরও কিছু আর্থিক দুর্নীতি।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মনোজ কুমার তিওয়ারির বেঞ্চ শুনানি শেষে বিসিসিআইকে নোটিশ জারি করেন। যেখানে বলা হয়েছে, রাজ্য সরকার কর্তৃক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য বরাদ্দ ১২ কোটি রুপির অপব্যবহারের তদন্ত জরুরি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানিয়েছে, এই মামলার সূত্রপাত করেন দেহরাদুনের বাসিন্দা সঞ্জয় রাওয়াতসহ একাধিক আবেদনকারী। তাদের দাবি, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব উত্তরাখণ্ড ২০২৪-২৫ অর্থবর্ষের যে হিসাব জমা দিয়েছে, তাতে একাধিক অস্বচ্ছ ব্যয়ের প্রমাণ মিলেছে।সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য, ৩৫ লাখ রুপি শুধু ‘খেলোয়াড়দের জন্য কলা’ কেনার পিছনে খরচ দেখানো হয়েছে! এই হিসাব দিয়েছে উত্তরাখণ্ড ক্রিকেটের জন্য নিয়োগ করা এক বহিরাগত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ)। এছাড়া ৬.৪ কোটি খরচ দেখানো হয়েছে ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’-এর নামে। ২৬.৩ কোটি ব্যয় হয়েছে টুর্নামেন্ট ও ট্রায়াল সংক্রান্ত খাতে, যা গত বছর ছিল ২২.৩ কোটি।আবেদনকারীদের আরও অভিযোগ, ক্রিকেটারদের জন্য প্রতিশ্রুত সুযোগ-সুবিধা বাস্তবে কখনওই দেওয়া হয়নি। অথচ ব্যয়ের খাতায় বিপুল অঙ্কে অর্থের হিসাব দেখানো হয়েছে। যা প্রমাণ করে অর্থ আত্মসাতের চেষ্টা। আদালত অভিযোগের বিষয়টি নথিভুক্ত করেছেন এবং পরবর্তী শুনানির তারিখ আগামী শুক্রবার ধার্য করেছেন।এদিকে উত্তরাখণ্ড প্রিমিয়ার লিগ আয়োজন নিয়েও দুর্নীতি প্রকাশ্যে এসেছে। উত্তরাখণ্ড সংস্থার প্রাক্তন সহ-সভাপতি সুরেন্দ্র ভান্ডারি মামলা করে জানিয়েছেন, মাত্র একটি সংস্থাকেই টেন্ডার দেওয়া হয়েছে। আর কোনও সংস্থাকে আলোচনার মধ্যেই আনা হয়নি। ভান্ডারি জানান, উত্তরাখন্ড ক্রিকেট সংস্থাকে প্রতি বছর টাকা দেয় ভারতীয় বোর্ড। সেই টাকা এ ভাবে নয়ছয় করতে দেওয়া যায় না।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতিহাসে ডাকসু: আন্দোলন-স্বাধীনতা আর জাতীয় রাজনীতির সূতিকাগার
ইতিহাসে ডাকসু: আন্দোলন-স্বাধীনতা আর জাতীয় রাজনীতির সূতিকাগার

দীর্ঘ ছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এরই মধ্যে প্রার্থিতা Read more

কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩
কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সরকারি কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ নেতাকর্মী আহত হয়েছেন।সোমবার (২৯ ডিসেম্বর) Read more

সংখ্যালঘু কথাটা বিএনপি বিশ্বাস করে না: মঈন খান
সংখ্যালঘু কথাটা বিএনপি বিশ্বাস করে না: মঈন খান

বিএনপি সংখ্যালঘু ও সংখ্যাগুরু এ কথায় বিশ্বাস করে না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই বাঙালি। আমরা সবাই সমান, বলে Read more

মাদারীপুরে ছিনতাই হওয়া ৩০ রাউন্ড গুলি উদ্ধার, থানায় মামলা
মাদারীপুরে ছিনতাই হওয়া ৩০ রাউন্ড গুলি উদ্ধার, থানায় মামলা

মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে গণেশ পাগলের কুম্ভমেলায় পুলিশের সঙ্গে জুয়াড়িদের সংঘর্ষের সময় ছিনতাই হওয়া পুলিশের শটগানের ৩০টি গুলি উদ্ধার করেছে Read more

বিয়ের ৩১ বছর পর একসঙ্গে এসএসসি পাস করলেন সাংবাদিক দম্পতি
বিয়ের ৩১ বছর পর একসঙ্গে এসএসসি পাস করলেন সাংবাদিক দম্পতি

কিশোরগঞ্জের কুলিয়ারচর বিয়ের ৩১ বছর পর একসঙ্গে জিপিএ ৪.১১ পেয়ে এসএসসি পাস করলেন সাংবাদিক দম্পতি মো. কাইসার হামিদ (৫১) ও Read more

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় হকার নিহত
যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় হকার নিহত

যশোর শহরের পালবাড়ি ভাস্কর্যমোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মিজানুর রহমান (৬০) নামে একজন হকার নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন