গাজীপুরে অপারেশন থিয়েটারে চিৎকার করায় এক রোগীকে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। বেসরকারি হাসপাতাল কে.কে হসপিটাল ও ডায়গনেস্টিক সেন্টারের চিকিৎসক সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ওই নারীকে থাপ্পড় দেওয়ার এই গুরুতর অভিযোগ উঠেছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বেসরকারি হাসপাতাল কে.কে হসপিটাল ও ডায়গনেস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী রোগী আনোয়ারা বেগম সাংবাদিকদের জানান, দীর্ঘদিন আগে এলার্জির সমস্যার জন্য একটি ইনজেকশন নিয়েছিলেন তিনি। পরে সেখানে ইনফেকশন দেখা দেয়। সম্প্রতি তীব্র হাতের ব্যথার সমস্যা নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন ইনফেকশন গুরুতর আকার ধারণ করেছে। তাই অপারেশন করতে ভর্তি হন হাসপাতালে।তবে গেল মঙ্গলবার দালালের চক্করে পড়ে স্থানীয় একটি বেসরকারি কে.কে হসপিটাল ও ডায়গনেস্টিক সেন্টারে আসেন। সেখানে অপারেশন করার জন্য আসেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন। এনেস্থিসিয়া দেওয়ার পর শুরু হয় অপারেশন। কিন্তু প্রচণ্ড ব্যথা অনুভব করায় চিৎকার শুরু করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে রোগী আনোয়ারা বেগমকে সজোড়ে থাপ্পড় দেন চিকিৎসক। যার ফলে গালে ক্ষত তৈরি হয়।নির্যাতনের বিষয়টি অস্বীকার করে চিকিৎসক সাখাওয়াত হোসেন জানান, রোগী নাড়াচাড়া করার এক পর্যায়ে বিছানা থেকে পড়ে যাওয়ার সময় ধরে উঠানোর সময় ব্যথা লাগতে পারে। তবে কোনো এনেস্থিসিয়া কাজ করেনি সে বিষয়ে কিছুই বলতে পারেননি তিনি।এ ব্যাপারে গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, ভুক্তভোগীর পরিবারের সদস্যরা অভিযোগ করলে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় পুকুর টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পুঠিয়ায় পুকুর টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় স্থানীয় একটি বিএনপির অফিসে ও তিনটি মোটরসাইকেলে Read more

প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের মধ্যে একটি Read more

সিরাজগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
সিরাজগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে অভিযুক্ত এসআই বাস কাউন্টারকে বার হাজার, সেবা লাইন বাস কাউন্টারকে বার Read more

‘প্রাণ দিয়ে হলেও আমাদের জন্মভূমি রক্ষা করবো’
‘প্রাণ দিয়ে হলেও আমাদের জন্মভূমি রক্ষা করবো’

বাংলাদেশ জামায়াত ইসলামী মোংলা পৌর শাখার সেক্রেটারি এ্যাডভোকেট মো. হোসেন বলেছেন, 'বাগেরহাট এমনিতেই অবহেলিত শহর। এরপর যদি একটি আসন কমে Read more

অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা পবিস কর্মীদের, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা
অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা পবিস কর্মীদের, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের চার দফা দাবিতে আগামীকাল রোববার (০৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের Read more

বরিশালে ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ, হিট অ্যালার্ট জারি
বরিশালে ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ, হিট অ্যালার্ট জারি

বরিশাল জেলায় চলছে মৃদু তাপপ্রবাহ। গরম ও আর্দ্রতার চাপে দিশেহারা হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন