পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আয়োজন করা মহিষের লড়াই প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে।সোমবার (৩০ মার্চ) উপজেলার গামুরবুনিয়া ৪ নম্বর ওয়ার্ডে এই লড়াই আয়োজনের প্রস্তুতি চলছিল। বরগুনার আমতলী ও কলাপাড়ার চাকামইয়া এলাকার দুটি মহিষের লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।খবর পেয়ে রোববার রাত থেকেই লড়াই বন্ধে প্রশাসনের তৎপরতা শুরু হয়। সোমবার সকাল ৭টার দিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা ও ‘অ্যানিমেল লাভার্স পটুয়াখালী’-এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীকে সচেতন করেন। পরে তাদের উদ্যোগে নির্ধারিত মহিষের লড়াই বন্ধ করা হয়।উপজেলা প্রশাসন জানায়, প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এর ৪ ও ৬(১)(ছ) ধারায় কোনো প্রাণীকে লড়াইয়ের উদ্দেশ্যে প্ররোচিত করা নিষিদ্ধ। একই আইনের ১৬(ক) ধারায় এ ধরনের অপরাধে অনধিক ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।এ বিষয়ে চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর ফকিরের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ১ হাজার ২৯৩ স্কুলের ডিজিটাল হাজিরা মেশিন নষ্ট
যশোরে ১ হাজার ২৯৩ স্কুলের ডিজিটাল হাজিরা মেশিন নষ্ট

যশোরে ১ হাজার ২৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। ফলে এনালগ পদ্ধতিতে শিক্ষার্থীদের খাতায় হাজিরা Read more

বন্ধুর ঘরে ঢুকে জবাই করে হত্যা, ঘাতক গ্রেফতার
বন্ধুর ঘরে ঢুকে জবাই করে হত্যা, ঘাতক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে বাল্যবন্ধুকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে খাইরুল Read more

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল দিদারুল আলম (৪৫) এক পথচারীর। তিনি মিরসরাই উপজেলার Read more

চমক রেখে অ্যাশেজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
চমক রেখে অ্যাশেজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে এসেছে বড় চমক। প্রায় এক দশক ঘরোয়া ক্রিকেট খেলার পর অবশেষে জাতীয় দলের Read more

করোনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ নির্দেশনা
করোনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ নির্দেশনা

ভারতসহ কয়েকটি দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করা হয়েছে। এমন অবস্থায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা Read more

ভৈরবে বিশেষ অভিযানে ৮ ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ
ভৈরবে বিশেষ অভিযানে ৮ ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ

কিশোরগঞ্জের ভৈরবে বেড়ে যাওয়া ছিনতাই বন্ধের প্রতিবাদে ছাত্র ও যুব সমাজের বিক্ষোভ ও শাড়ি-চুড়ি নিয়ে থানা ঘেরাও করার পর দ্বিতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন