রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একইসঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে মাঝারি গতির বাতাস প্রবাহিত হলেও তা সাময়িকভাবে দমকা হাওয়ায় রূপ নিতে পারে।আজ সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা সাময়িকভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ায় রূপ নিতে পারে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল সামান্য (ট্রেস)।  অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।একইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ২
নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ২

নড়াইলের নড়াগাতীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসিবুর শেখ (৩০) ও মো. ইলিয়াস ভূঁইয়া (৫০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Read more

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর (৬০ বিজিবি) ব্যাটালিয়ানের অভিযানে গত ৮ দিনে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় মাদক ও বিভিন্ন Read more

কবে থামবে অবৈধ যানবাহনের দাপট!
কবে থামবে অবৈধ যানবাহনের দাপট!

প্রায় ২০ হাজার অটো, ইজিবাইক, গ্যাস অটো সম্পূর্ণ অবৈধভাবে চলাচল করছে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায়। এর মধ্যে সিটি কর্পোরেশনের লাইসেন্সপ্রাপ্ত Read more

টহলরত পুলিশের গাড়িতে কাভার্ড ভ্যানের সংঘর্ষ, গজারিয়ায় দুই পুলিশ আহত
টহলরত পুলিশের গাড়িতে কাভার্ড ভ্যানের সংঘর্ষ, গজারিয়ায় দুই পুলিশ আহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের দুটি গাড়িতে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে হাইওয়ে পুলিশের Read more

আ.লীগ ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বিবিসিকে যা বললেন অধ্যাপক ইউনূস
আ.লীগ ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বিবিসিকে যা বললেন অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের সময় বিবিসি ইংরেজিকে একটি সাক্ষাৎকার দেন। সে সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ কিছু অংশ Read more

শীতে গোসল না করার উপকারিতা
শীতে গোসল না করার উপকারিতা

শীতে রোজ গোসল করাটা কি ভীষণ জরুরি? জেনে অবাক হবেন যে চর্মরোগ বিশেষজ্ঞদের মতে শীতে রোজ গোসল করাটা মোটেও স্বাস্থ্যের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন