পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে নাড়ির টান ছেড়ে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে যানবাহনের চাপ তৈরি হয়েছে। তবে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে স্থানীয় প্রশাসন ও ট্রাফিক পুলিশ।সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঢাকামুখী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। ব্যক্তিগত গাড়ি, দূরপাল্লার বাস এবং সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সড়কের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ত্রিশাল বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় যানবাহনের গতি কিছুটা ধীর হলেও বড় ধরনের কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি।যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দরিরামপুর বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে ট্রাফিক ব্যবস্থা সচল রাখছেন। প্রশাসনের এই কার্যকর ভূমিকার ফলে যাত্রীরা অনেকটা স্বস্তিতেই গন্তব্যে যাচ্ছে। যাত্রী শহিদুল ইসলাম রুমা আক্তার বলেন মহাসড়কে যানবাহনের কিচ্ছটা চাপ থাকলেও প্রশাসনের সক্রিয়তার কারণে দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হচ্ছে না। শৃঙ্খলা বজায় রাখার এই প্রচেষ্টা অব্যাহত থাকলে ফিরতি যাত্রা আরও সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন। ত্রিশালে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (এটিএসআই) রিপন জানান, যাত্রীরা যেন নির্বিঘ্নে তাদের গন্তব্যস্থলে পৌছতে পারে সেজন্য আমরা যানজট নিরসনের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আশা করছি যাত্রীদের কোন সমস্যার সৃষ্টি হবে না।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহিদের কন্যা লামিয়ার আত্মহত্যা
ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহিদের কন্যা লামিয়ার আত্মহত্যা

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২৬ Read more

গ্যাস সংকট, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ
গ্যাস সংকট, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ

গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বৃহস্পতিবার (১০ জুলাই) নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত ১,৬১০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্রের Read more

প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজের পর মিললো দুই মরদেহ
প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজের পর মিললো দুই মরদেহ

গাজীপুরের কালিয়াকৈরে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (০৪ Read more

শ্রমজীবী মানুষ হিসেবে বঞ্চনার শিকার বাংলাদেশের সাংবাদিকরা: কাদের গনি চৌধুরী
শ্রমজীবী মানুষ হিসেবে বঞ্চনার শিকার বাংলাদেশের সাংবাদিকরা: কাদের গনি চৌধুরী

শ্রমজীবী মানুষ হিসেবে বাংলাদেশের সাংবাদিকরা বঞ্চনার শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। ওয়েজবোর্ড Read more

আব্দুল্লাহপুরে রাস্তা নয় যেন গর্তে ভরা জলকাদার সাগর
আব্দুল্লাহপুরে রাস্তা নয় যেন গর্তে ভরা জলকাদার সাগর

রাজধানী ঢাকার আব্দুল্লাহপুর এলাকাটি গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল হলেও এখানকার সড়কের অবস্থা যেন চরম অবহেলার প্রতিচ্ছবি। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি রূপ Read more

ভালো নেই সেন্টমার্টিনবাসী, ঢেউয়ের আঘাতে বিলীন হচ্ছে উপকূল
ভালো নেই সেন্টমার্টিনবাসী, ঢেউয়ের আঘাতে বিলীন হচ্ছে উপকূল

দেশের শ্রেষ্ঠতম পর্যটন স্পট প্রবালদ্বীপ সেন্টমার্টিনের বাসিন্দারা ভালো নেই। বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে গত চার দিন ধরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন