এশিয়া কাপ এবং নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির তত্ত্বাবধানে মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন করছে ক্রিকেটাররা। সপ্তাহখানেক ধরেই চলছে তাদের এই অনুশীলন। যেখানে বিশেষভাবে নজর কেড়েছেন নাহিদ রানার মতো তরুণ ক্রিকেটাররা। এরই মধ্যে নেদারল্যান্ড সিরিজের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। ধারণা করা হচ্ছে, এই দল থেকেই চূড়ান্ত করা হবে এশিয়া কাপের দল। আজ (মঙ্গলবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে কন্ডিশনিং কোচ কেলি বলেন, ‘আমরা জাতীয় স্টেডিয়ামে কিছু টেস্ট করেছি। স্প্রিন্ট টেস্ট এবং টাইম ট্রায়াল করেছিলাম। টাইম ট্রায়ালে আমরা মনে হয় ১২ জন খেলোয়াড়ের পার্সোনাল বেস্ট পেয়েছি।’ ফিটনেস টেস্টে নিজেদের শতভাগ দিচ্ছেন ক্রিকেটাররা দাবি কেলির, ‘ক্রিকেটাররা খুব মোটিভেটেড। ওরা সবাই প্রচণ্ড পরিশ্রমী এবং নিজেদের সেরা বানাতে চায়। আমি কখনো আমাদের খেলোয়াড়দের কাছ থেকে ফিটনেস নিয়ে কোনো অভিযোগ পাইনি। তারা পুরোপুরি যুক্ত হয়েছে, উন্নতির চেষ্টা করছে এবং তাদের এনার্জি ও উৎসাহ দারুণ।’বিশেষ করে তরুণ ক্রিকেটার নাহিদ রানার প্রশংসা করে তিনি বলেন, নাহিদ যখন খেলার মধ্যে থাকে না, তখনও সে নিজে থেকেই ফিটনেস নিয়ে কাজ করে। এটা অসাধারণ।কেলি মনে করেন, একজন ভালো অ্যাথলেট হওয়াটা সব খেলার জন্যই বাধ্যতামূলক। তিনি শীর্ষস্থানীয় ক্রিকেট খেলুড়ে দেশগুলোর উদাহরণ টেনে বলেন, তাদের ক্রিকেটাররা ফিট, শক্তিশালী এবং অ্যাথলেটিক। আমাদেরকেও সেই পর্যায়ে পৌঁছাতে হবে।গত এক সপ্তাহের কঠোর অনুশীলনে এর মধ্যেই চোখে পড়ার মতো সাফল্য এসেছে। টাইম ট্রায়ালে ১২ জন ক্রিকেটার তাদের ব্যক্তিগত সেরা পারফরম্যান্স দেখিয়েছেন, এবং সব মিলিয়ে ৫৬টি নতুন রেকর্ড হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন বানচালে প্রশাসনে থাকা হাসিনার প্রেতাত্মারা প্রস্তুত: রিজভী
নির্বাচন বানচালে প্রশাসনে থাকা হাসিনার প্রেতাত্মারা প্রস্তুত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, 'শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া প্রেতাত্মা ও দোসররা এখনো যায়নি। Read more

উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি: সালেহউদ্দিন
উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি: সালেহউদ্দিন

সেবা খাতে বেশি দুর্নীতি বিদ্যমান মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও বাধ্য হয়ে Read more

এবার আ.লীগের রাজনীতির স্বীকৃতি চাইলেন মুবিন
এবার আ.লীগের রাজনীতির স্বীকৃতি চাইলেন মুবিন

‘দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণের জন্য আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তি নির্বাচনে বিজয়ী হলেও সেটি ফলপ্রসূ হবে না। Read more

যানজট এড়াতে হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
যানজট এড়াতে হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে ভিআইপি মুভমেন্টের কারণে সৃষ্ট যানজট এড়াতে হজযাত্রীদের জন্য Read more

বিএনপি নেতার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে ৭
বিএনপি নেতার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে ৭

বরগুনা-২ আসনের (পাথরঘাটা, বামনা ও বেতাগী) বিএনপির সাবেক সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মনি উপর হামলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন