সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে প্রায় ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৩ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রবিবার (০২ নভেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বলে খবর দিয়েছে গালফ নিউজ।বিবৃতিতে বলা হয়, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদিজুড়ে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে ২১ হাজার ৬৫১ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১২ হাজার ৭৪৫ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৫৭৭ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৩২৯ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।বিবৃতিতে বলা হয়, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৬৮৯ জন। তাদের মধ্যে ইয়েমেনি ৪৬ শতাংশ, ইথিওপিয়ান ৫৩ শতাংশ এবং অন্যান্য দেশের ১ শতাংশ নাগরিক রয়েছেন। এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরও ৫৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ২১ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ৩১ হাজার ৮২৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ৩০ হাজার ১৫১ জন পুরুষ এবং এক হাজার ৬৭৫ জন নারী।গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ২১ হাজার ৯৮০ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এর পাশাপাশি আরও ৫ হাজার ১০ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়া গ্রেপ্তারদের মধ্যে ১৩ হাজার ২৭৯ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে।সূত্র: গালফ নিউজ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জ সংঘর্ষে এনসিপি ও আওয়ামী লীগ দুই পক্ষই দায়ী- তদন্ত কমিটি
গোপালগঞ্জ সংঘর্ষে এনসিপি ও আওয়ামী লীগ দুই পক্ষই দায়ী- তদন্ত কমিটি

ওই তদন্ত প্রতিবেদন সেপ্টেম্বরের শেষে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাখিল করা হয়েছে। যদিও সরকার গোপালগঞ্জের তদন্ত প্রতিবেদন এখনো জনসমক্ষে প্রকাশ Read more

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক
খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী Read more

চট্টগ্রামের আনোয়ারা জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
চট্টগ্রামের আনোয়ারা জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তৈলারদ্বীপ জেলেপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে একটি তিন Read more

আশুলিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
আশুলিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা ইন্টারনেট মিলন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার Read more

ত্রিশালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক
ত্রিশালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

ময়মনসিংহের ত্রিশালে জেএসসি বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্ন ফাঁসের অভিযোগে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। ত্রিশাল Read more

ভৈরবে ৬ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্ত মসজিদের মুয়াজ্জিন পলাতক
ভৈরবে ৬ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্ত  মসজিদের মুয়াজ্জিন পলাতক

কিশোরগঞ্জের ভৈরবে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে সাড়ে ৬ বছরের শিশু যৌন হয়রানি শিকার হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন