কিশোরগঞ্জের করিমগঞ্জে সৈয়দ আলী (৩০) নামে এক ব্যবসায়ীকে হত্যা মামলায় একই পরিবারের ৯ জনসহ ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।কিশোরগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জালাল উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।দণ্ডপ্রাপ্ত আসামি ও নিহত সৈয়দ আলী করিমগঞ্জ উপজেলার দেওপুর (কজলাহাটি) গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আজিলুল হক বালা, রিয়াদ, আয়াতুল হক কামাল, আলফাতুল, জহিরুল ইসলাম, কামাল ও আশিক আহমেদ হৃদয় উপস্থিত ছিলেন। বাকি ৬ জন পলাতক ছিলেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল করিমের পাঁচ ছেলে আব্দুর রউফ ওরফে আলফাতুন (৬৯), আজিজুল হক এলাম (৫৪), মো. আলাউদ্দিন ওরফে আলাম মেম্বার (৫৯), কালাম মুন্সি (৬৪), আয়তুল হক মালাম (৫২)। দণ্ডপ্রাপ্ত আব্দুর রউফ ওরফে আলফাতুনের দুই ছেলে আঙ্গুর মিয়া ওরফে আনোয়ার হোসেন (৪৫) ও হায়দার আলী (৩৭)। দণ্ডপ্রাপ্ত মো. আলাউদ্দিন ওরফে আলাম মেম্বারের দুই ছেলে রোয়েল (৩৯), রাসেল ওরফে ছোটন (৩৬) ও তার ভাই সোহেল (৪১)। আজিজুল হকের ছেলে রেজা মিয়া ওরফে আশিক আহম্মেদ হৃদয় (৩৪), তার ভাই রিয়াদ (৩২) ও কাইয়ূমের ছেলে জহিরুল ইসলাম কালা (৪৪)।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, আসামিদের সাথে নিহত ব্যবসায়ী সৈয়দ আলীর বাড়ির সীমানা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। ঘটনার দিন ২০১৬ সালের (২৩ মার্চ) নিয়ামতপুর বাসট্যান্ড বাজারে ফার্মেসী থেকে ওষুধ আনতে গেলে আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সৈয়দ আলীর উপর হামলা করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় (২৯ মার্চ) তার মৃত্যু হয়।এর আগে (২৫ মার্চ) নিহতের বড় বোন পারভীন সুলতানা বাদি হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা রুজু করেন। পরে করিমগঞ্জ থানার তৎকালীন উপ পুলিশ পরিদর্শক মো. শহর আলী ওই বছরের (২১ সেপ্টেম্বর) অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘ শুনানির পর আজ বৃহস্পতিবার দুপুরে মামলার রায় ঘোষণা করে আদালত।মামলার আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অশোক সরকার। এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতের আঁধারে বিএসএফের বেড়া নির্মাণ, প্রতিবাদে বিজিবির পতাকা বৈঠক
রাতের আঁধারে বিএসএফের বেড়া নির্মাণ, প্রতিবাদে বিজিবির পতাকা বৈঠক

দিনাজপুরের বিরামপুরের কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদপুর সীমান্তে রাতের আঁধারে প্রায় আধা কিলোমিটার এলাকায় বাঁশের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। Read more

তথ্য গোপন করে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারশীপ, বরাদ্দ স্থগিত
তথ্য গোপন করে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারশীপ, বরাদ্দ স্থগিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় তথ্য গোপন করে নীতিমালা পরিপন্থীভাবে অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বরাদ্দ স্থগিত করা হয়েছে।স্থগিত হওয়া ওই Read more

এবার যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা
এবার যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের রাজধানীতে সেনা মোতায়েন করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ওয়াশিংটন ডিসি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফেডারেল কোর্টে মামলাটি Read more

বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে ধর্মঘট
বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে  ধর্মঘট

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বরগুনায় তরুণদের শান্তিপূর্ণ ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১ এপ্রিল) Read more

হাকিমপুরে অ্যাম্বুলেন্স জটিলতায় বিনা চিকিৎসায় মৃত্যু, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
হাকিমপুরে অ্যাম্বুলেন্স জটিলতায় বিনা চিকিৎসায় মৃত্যু, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজে যাওয়ার অনুমতি না থাকায় সময়মতো উন্নত চিকিৎসা পাননি মো. আমজাদ Read more

অনলাইনে জুয়া খেলে সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবক
অনলাইনে জুয়া খেলে সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবক

অনলাইনে জুয়া খেলে বাড়ি ও মোটরসাইকেল বিক্রি করে সর্বস্বান্ত হয়ে জুয়া না খেলার প্রতিশ্রুতিতে দুধ দিয়ে গোসল করলেন কুষ্টিয়ার কুমারখালীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন