কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন নেকলেস বেগম (১৯) নামে এক প্রসূতি।মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৬টায় করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই প্রসূতি একে একে তিন কন্যা সন্তান জন্ম দেন। নেকলেস বেগম মিঠামইন উপজেলার গোপদিঘী গ্রামের আলী হোসেনের স্ত্রী।জানা যায়, প্রসূতি নেকলেস বেগম ভোরে হাসপাতালে ভর্তি হন। বিয়ের পর এটাই তার প্রথম সন্তান প্রসব। তিনি নিজে জানতেন না, তার গর্ভে তিনটি শিশু রয়েছে, কারণ তিনি কোনো ডাক্তারি পরীক্ষা করাননি। হাসপাতাল সূত্র জানায়, তিন কন্যা সন্তানের নিরাপদ প্রসবের বিষয়টি তত্ত্বাবধান করেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স (ইনচার্জ) মৌসুমি বেগম ও মিডওয়াইফ সাবিহা সুলতানা রিংকি। তারা জানান, মা ও সন্তানরা সবাই বর্তমানে সুস্থ এবং নিরাপদ রয়েছে।নবজাতকদের বাবা আলী হোসেন বলেন, ‘বিয়ের পর আমাদের ঘরে আল্লাহ একসঙ্গে তিনটি কন্যা সন্তান দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার এতে অনেক খুশি। তাদের আল্লাহ যেন সুস্থ রাখেন আর মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি, সকলের কাছে সেই দোয়া চাই।’করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি বলেন, ‘এ ধরনের নিরাপদ প্রসবে আমাদের স্বাস্থ্য সেবা সফল হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে প্রত্যেক মায়ের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয়। নবজাতক ও মায়েদের সুস্থতা আমাদের অগ্রাধিকার।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক যুগ ধরে সংযোগ সড়ক বিহীন কমিউনিটি ক্লিনিক, ব্যাহত চিকিৎসা সেবা
এক যুগ ধরে সংযোগ সড়ক বিহীন কমিউনিটি ক্লিনিক, ব্যাহত চিকিৎসা সেবা

চারপাশে শষ্য খেত, তার মাঝখানে কমিউনিটি ক্লিনিক। নির্মাণের পর থেকেই নেই কোন সংযোগ সড়ক। এমনি চিত্র দেখা গিয়েছে জামালপুরের সরিষাবাড়ী Read more

সারা দেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান
সারা দেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে অভিযান শুরু করতে যাচ্ছে যৌথবাহিনী। প্রাথমিকভাবে ৩টি Read more

ছাত্রশিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উমামা ফাতেমার
ছাত্রশিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উমামা ফাতেমার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা উমামা ফাতেমা ছাত্রশিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) Read more

চুয়াডাঙ্গা হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গা হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ মানিক (২৮) কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩০ Read more

যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প
যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আলাস্কায় শীর্ষ সম্মেলনের পর পুতিন যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে রাজি না হন তবে Read more

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত
২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত হওয়া অবশিষ্ট ২৫ জন বাংলাদেশি নাগরিককে ক্ষমা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন