ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা উমামা ফাতেমা ছাত্রশিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের হাতে একটি নির্দিষ্ট তালিকা তুলে দেওয়া হচ্ছে। ওই তালিকায় শিবির সমর্থিত প্রার্থীদের নাম উল্লেখ রয়েছে।উমামা তার পোস্টে দুটি লিফলেটের ছবি প্রকাশ করেন। তিনি দাবি করেন, একটি তালিকা কেন্দ্রীয় সংসদ নির্বাচনের, অন্যটি হল সংসদের। উভয় তালিকাতেই শিবির সমর্থিত প্রার্থীদের নাম রয়েছে।তার অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল ভোটকেন্দ্রের বাইরে এসব লিফলেট বিতরণ করা হচ্ছে। এক পাশে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থীদের নাম এবং অন্য পাশে স্বতন্ত্র পরিচয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নাম দেওয়া রয়েছে। এমনকি গুঞ্জন রয়েছে, এই তালিকাগুলো পোলিং বুথের ডেস্কের নিচেও ছড়ানো রয়েছে।উমামা ফাতেমার দাবি, এর মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালানো হচ্ছে, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।এ বিষয়ে এখনো নির্বাচন কমিশন কিংবা ছাত্রশিবিরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু ও সম্পাদক ওমর ফারুক
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু ও সম্পাদক ওমর ফারুক

দেশ ও মানুষের কল্যাণে সাংবাদিকতা” এই শ্লোগানকে সামনে রেখে আশুলিয়া প্রেসক্লাবের গঠিত হলো ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। এতে সভাপতি Read more

বিসিসি’র মেয়রসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত
বিসিসি’র মেয়রসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত

ঘুষ ও দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের প্রত্যাহারকৃত মেয়র এবং শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ ১৯ Read more

জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি
জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি

এবার জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তার কথা জানালেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান৷ কোনো কুচক্রী মহলের দ্বারা ক্ষতির স্বীকার Read more

জাতীয় কন্যাশিশু দিবস আজ
জাতীয় কন্যাশিশু দিবস আজ

আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। দিবসটি ঘিরে নানান কর্মসূচি হাতে নিয়েছে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা। ২০০৩ সালে কন্যাশিশুদের Read more

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল করল মাদাগাস্কার
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল করল মাদাগাস্কার

গণআন্দোলনে মুখে দেশ ছেড়ে পালানো মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দুই সপ্তাহ আগে তিনি ক্ষমতা হারিয়ে দেশ Read more

কাবুলে ফের দূতাবাস খুলবে ভারত
কাবুলে ফের দূতাবাস খুলবে ভারত

আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে কাবুলে ফের দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে ভারত। নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন