সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করায় জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে ছাত্র-জনতা।রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে জুলাই যোদ্ধা ও সাধারণ ছাত্র জনতার অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে (শহীদ বিশাল চত্বর) গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ওয়ারিয়র্স অফ জুলাই জয়পুরহাট জেলা শাখার আহবায়ক রাকিবুল ইসলাম রকি, সদস্য সচিব রাশেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক  মোস্তাকিম মিল্লাত জিম, মূখ্য সংগঠক ইফতিয়াক আহমেদ, সদস্য মোরসালিন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগ নিষিদ্ধ হওয়া বাংলাদেশের জন্য বড় বিজয়। আগামীতে কোনো ফ্যাসিবাদ শক্তি যাতে দেশে অস্থিতিশীল পরিবেশ না করতে পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। দেশে অস্থিতিশীল পরিবেশ করার পাঁয়তারা করলে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে। আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ট্রেন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
রাজধানীতে ট্রেন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

রাজধানীর বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব‍্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টা ৫০ মিনিটের Read more

গাজা সিটি ধ্বংসের হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর
গাজা সিটি ধ্বংসের হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়েছেন, হামাস যদি অস্ত্র জমা না দেয় এবং সব জিম্মিকে মুক্তি না দেয়, তবে গাজা Read more

পুঠিয়ায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
পুঠিয়ায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় ইয়াদ আলী (৭০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঝলমলিয়া এলাকার মৃত হাচেন মন্ডলের ছেলে।জানা Read more

উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা Read more

ফরিদপুরে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, বিচার না পেলে আত্মহত্যার হুমকি
ফরিদপুরে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, বিচার না পেলে আত্মহত্যার হুমকি

ফরিদপুরের বোয়ালমারীতে এক চা দোকানির স্ত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। Read more

ব্যাগেজ নিরাপত্তায় বিমানবন্দরে বডি ক্যামেরা সংযোজন
ব্যাগেজ নিরাপত্তায় বিমানবন্দরে বডি ক্যামেরা সংযোজন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সব আন্তর্জাতিক এয়ারলাইন্সের ব্যাগেজের নিরাপত্তায় দায়িত্বরত কর্মীদের জন্য বডি ওর্ন ক্যামেরা সংযোজন করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন