বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত নিয়ে আলোচনার জন্য শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। দেশটির সঙ্গে শুল্ক চুক্তি করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে একটা ‘অবস্থানপত্র’ তৈরিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের মতামত নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে এ বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। আগামী সপ্তাহে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে এ ইস্যুতে দর কষাকষির জন্য তৃতীয় দফায় আলোচনা হওয়ার কথা রয়েছে। দেশটির দেওয়া শর্তের মধ্যে স্থানীয় ও আন্তর্জাতিক আইনের মধ্যে থেকে কতটুকু বাস্তবায়ন সম্ভব তা প্রতিবেদন আকারে বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠাতে গতকালের বৈঠকে বলা হয়েছে। বৈঠকে বাণিজ্যসচিব মাহবুবুর রহমানসহ খাদ্য, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, পররাষ্ট্রসহ ১১ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে বাণিজ্যসচিব উপস্থিত সাংবাদিকের বলেন, আমদানি-রপ্তানির অনেক কিছুতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ জড়িত। তাদের সবার আবার নিজস্ব আইন আছে। তাদের মতামত নিতেই বৈঠক করা হয়।তিনি বলেন, এ বিষয়ে এখন নিয়মিত বৈঠক হবে। তারপর বাংলাদেশের অবস্থানপত্র প্রস্তুত করে যুক্তরাষ্ট্রকে পাঠানো হবে। তার ভিত্তিতেই আলোচনা হবে দুই দেশের মধ্যে।  তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে শুল্ক ইস্যু বৈশ্বিক বিষয়। সারাবিশ্ব যে পদ্ধতি অনুসরণ করে, বাংলাদেশও তাই করছে। তবে তৃতীয় দফার আলোচনার বিষয়ে ট্রাম্প প্রশাসন এখনও বাংলাদেশকে নির্দিষ্ট কোনো সময় দেয়নি জানিয়ে বাণিজ্য সচিব বলেন, ‘আমরা যোগাযোগ করছি।’ এদিকে বাংলাদেশের পক্ষ থেকে অবস্থানপত্র তৈরির প্রস্তুতি হিসেবে গতকাল বিকেল পাঁচটা দিকে জুম প্ল্যাটফর্মে যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরনের কর্মকর্তাদের সঙ্গে  বৈঠক শুরু করেন বাণিজ্য উপদেষ্টা। একইভাবে সাড়ে পাঁচটায় রয়েছে দেশটির আরেক কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে বৈঠক করেন। ২২ জুলাই আমেরিকান অ্যাপারেলস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সঙ্গে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে শেষ হয়। বৈঠকের পর শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হলেও কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। উভয় পক্ষের মধ্যে আবারও আলোচনা হবে।সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, যুক্তরাষ্ট্র একটি ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে, যার মধ্যে নিরাপত্তা ইস্যুও থাকবে। এটিসহ আন্তর্জাতিক বাণিজ্য বিরোধী শর্তও অমীমাংসিত রয়েছে। ১ আগস্ট থেকে বাংলাদেশের পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ হবে জানিয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে আলোচনার দরজা খোলা রাখার কথাও জানিয়েছে দেশটি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
শ্রীনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়াল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সেলিম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে উপজেলার Read more

গোয়েন্দা অভিযানে ভারত-সমর্থিত ৪ ব্যক্তি নিহত: পাকিস্তান আইএসপিআর
গোয়েন্দা অভিযানে ভারত-সমর্থিত ৪ ব্যক্তি নিহত: পাকিস্তান আইএসপিআর

বেলুচিস্তানের কালাত জেলায় গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে (আইবিও) ভারত-সমর্থিত চার অস্ত্রধারী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক Read more

জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ শতাংশ
জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ শতাংশ

২০২৫-২৬ অর্থ-বছরের প্রথম মাস জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের অর্থ-বছরের একই সময়ের তুলনায় প্রায় Read more

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ

বিচারকাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এবার আদালত অবমাননার অভিযোগ উঠেছে।বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে Read more

ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী
ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে ২৪৪ জন যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন বলে ধারণা করা Read more

সড়ক নির্মাণে ‘মাটি কেলেঙ্কারি’, ঘুষে ধামাচাপার চেষ্টা!
সড়ক নির্মাণে ‘মাটি কেলেঙ্কারি’, ঘুষে ধামাচাপার চেষ্টা!

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে থেকে মাটি সংগ্রহ না করে ব্যক্তিমালিকানাধীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন