সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কড়া নিরাপত্তায় মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে পুলিশ পাহারায় তাকে আদালতে আনা হয়। আদালত চত্বরে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।সিংগাইর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলাসহ দুটি মামলার নিয়মিত হাজিরা দিতে তাকে আদালতে আনা হয়। বেলা সাড়ে ১১টার দিকে তাকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, মমতাজ বেগমকে নিয়মিত হাজিরা হিসেবে আদালতে আনা হয়েছে। হাজিরা শেষে ৬ দিনের রিমান্ড আবেদন করা হতে পারে।প্রসঙ্গত, মামলার প্রথম দিন আদালত চত্বরে মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত এলাকায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে গোলাগুলির অভিযোগ, আহত এক
সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে গোলাগুলির অভিযোগ, আহত এক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সময় এলোপাথাড়ি গুলিবর্ষণের অভিযোগও উঠেছে, তবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।বৃহস্পতিবার Read more

নদীতে কলাগাছে ভাসিয়ে পাচারের সময় কোটি টাকার মাদক জব্দ
নদীতে কলাগাছে ভাসিয়ে পাচারের সময় কোটি টাকার মাদক জব্দ

কুমিল্লার গোমতী নদীতে ককশীট ও কলাগাছের সঙ্গে বেঁধে পাচারের জন্য ভাসিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার (৩ অক্টোবর) Read more

দায়িত্ব ছাড়লেন জসীম উদ্দিন, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম
দায়িত্ব ছাড়লেন জসীম উদ্দিন, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে ছুটিতে পাঠানো হয়েছে এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন রুহুল আলম সিদ্দিকী। বৃহস্পতিবার (২২ মে) Read more

অসৎ পথের অর্থে হজ কবুল হবে না: ধর্ম উপদেষ্টা
অসৎ পথের অর্থে হজ কবুল হবে না: ধর্ম উপদেষ্টা

অসৎ পথে উপার্জিত অর্থে হজ কবুল হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।বুধবার (৯ এপ্রিল) Read more

বান্দরবানে বৌদ্ধ মূর্তি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
বান্দরবানে বৌদ্ধ মূর্তি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বান্দরবানের আলীকদম উপজেলায মারাইংতং জাদীর  একটি নির্মাণাধীন বুদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিবার (২৫ মে)  সকালে দুই শতাধিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন