কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জুড়ে কোনোভাবেই থামানো যাচ্ছে না জমির উপরিভাগ (টপসয়েল) বিক্রির মহোৎসব। প্রশাসনকে ফাঁকি দিয়ে প্রভাবশালীদের আশ্রয়ে পরিবেশ আইন অমান্য করে ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। জমির মালিকদের থেকে কমদামে কিনে ডাবল দামে বিক্রি হচ্ছে এসব মাটি। এসব নিয়ন্ত্রণে নেই প্রশাসনের কোন সংস্থার নিয়মিত মনিটরিং। ফলে বাধাহীনভাবে বেপরোয়া চলছে মাটিকাটার কাজ। এতে কৃষি জমির উর্বরতা হারানোর পাশাপাশি হুমকির মুখে পড়ছে পরিবেশের ভারসাম্য, ভেঙে যাচ্ছে এলাকার রাস্তাঘাট।কটিয়াদী উপজেলায় বর্তমানে দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ শূন্য। সহকারী কমিশনার (ভুমি) ভারপ্রাপ্ত দায়িত্ব পলনে রয়েছে। ফলে তার ওপর রয়েছে বাড়তি কাজের চাপ। মাটি খেকো ও অবৈধ বালু লোটের চক্র প্রশাসনের এই দূর্বলতা কাজে লাগাচ্ছে। অভিযোগ রয়েছে, একদল অসাধু ব্যবসায়ী চক্র কৃষকদের নানা প্রলোভন দেখিয়ে এসব মাটি কিনে পাচার করছে। যদিও প্রশাসন বলছে জমির উপরি ভাগের মাটি কাটা অবৈধ। যারা অবৈধভাবে মাটি কাটবে তাদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে। যদিও দিনদুপুরে মাটি কাটা ও পরিবহন হলেও কেনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এটা প্রশ্ন রয়েছে। অতীতে কখনো পদক্ষেপ নেওয়া হলেও মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। ফলে কদিন পর আগের মতোই অবস্থা চলে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া এলাকায় সবচেয়ে বেশি মাটি কাটা হচ্ছে। এছাড়াও মসূয়া বৈরাগীচর, লোহাজুরী ইউনিয়নের বিভিন্ন স্থান, মুমুরদিয়া ইউনিয়ন, আচমিতা, বনগ্রাম ইউনিয়নের কিছু স্থানে মাটি কাটা হচ্ছে। উল্লিখিত স্থানের স্পটে অবাধে চলছে কৃষি জমি থেকে মাটি বিক্রি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জমিতে লেগে আছে ট্রাক-ট্রাক্টরের দীর্ঘ লাইন। ফসলি এসব জমি থেকে এক্সেভেটরের মাধ্যমে মাটি কেটে সেগুলো পরিবহন করা হচ্ছে ট্রাক্টরের মাধ্যমে। আর এসব মাটি ব্যবহার করা হচ্ছে বসতভিটা, ইটের ভাটাতে। মাটি ব্যবসায়ীরা প্রতি ট্রাক্টর মাটি ৩০০ থেকে ৫০০ টাকায় কৃষকদের কাছ থেকে ক্রয় করে সেগুলো বিক্রি করে দিচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকায়। আর এতে করে অধিক মুনাফা আদায় করে নিচ্ছে চক্রটি। কৃষি অফিসের তথ্যমতে, জমির উপরিভাগের ছয় থেকে দশ ইঞ্চিতে জৈব পদার্থ বিদ্যমান থাকে। উপরিভাগ কাটার ফলে জমির ফসল উৎপাদনের ক্ষমতা হ্রাস পায়। তাই সেগুলো কাটা অথবা বিক্রি করা যাবে না। তবুও অসাধু চক্রের ফাঁদে পড়ে সামান্য কিছু টাকার জন্য জমির উপরিভাগের মাটি কাটার অনুমতি দিচ্ছেন অনভিজ্ঞ কৃষকরা। এ বিষয়ে কৃষি অফিস থেকে কোন সচেতনতা সৃষ্টিতেও উদ্যোগ নেই। পরিবেশ সংরণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১২ এর ৬ ধারায়) অনুযায়ী, প্রাকৃতিকভাবে সৃষ্ট টিলা ও পাহাড় নিধন সম্পূর্ণ নিষিদ্ধ। অন্যদিকে ১৯৮৯ সালের ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০০১) অনুযায়ী, কৃষি জমির টপ সয়েল বা উপরিভাগের মাটি কেটে শ্রেণি পরিবর্তন করাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। দুই আইনে শাস্তির বিধান একই রকম। এসব কাজে জড়িত ব্যক্তিদের দুই লাখ টাকার জরিমানা ও দুই বছরের কারাদন্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। একই কাজ দ্বিতীয়বার করলে দায়ী ব্যক্তির ১০ লাখ টাকা জরিমানা ও ১০ বছরের কারাদন্ড হবে। এ ক্ষেত্রে এ কাজের সঙ্গে জড়িত জমি ও ইটভাটার মালিক উভয়ের জন্যই সমান শাস্তির বিধান রাখা হয়।এমতাবস্থায় পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে এবং এলাকার রাস্তাঘাট রক্ষায় প্রশাসনের আরও কঠোর নজরদারি কামনা করছেন স্থানীয় এলাকাবাসী।  এ বিষয়ে কটিয়াদী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লাবনি আক্তার তারানা বলেন, ”ফসলি জমি থেকে মাটি কাটা অপরাধ। যে বা যারা এই অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিচ্ছি। কিছুদিন আগেও কয়েকটি অভিযান পরিচালিত হয়েছিলো। এ বিষয়ে কোন ছাড় নয়।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সব আবাসিক শিক্ষার্থীদের সোমবার (১ সেপ্টেম্বর) সকাল Read more

কুমিল্লায় কোরবানির পশুর হাটে দেশি মাঝারি গরুর জোয়ার
কুমিল্লায় কোরবানির পশুর হাটে দেশি মাঝারি গরুর জোয়ার

কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে কুমিল্লার পশুর হাটগুলো। জেলার লালমাই উপজেলার বাগমারা, সদর দক্ষিণের সুয়াগাজী বাজারসহ বিভিন্ন Read more

শিগগিরই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: ভ্যান্স
শিগগিরই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: ভ্যান্স

ইরান যুদ্ধকে দীর্ঘ করার পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান শিগগিরই Read more

কটিয়াদীতে রাষ্ট্র সংস্কার ৩১ দফার পক্ষে বিএনপির গণসংযোগ
কটিয়াদীতে রাষ্ট্র সংস্কার ৩১ দফার পক্ষে বিএনপির গণসংযোগ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ Read more

এবার গাজীপুরে ট্রাভেল ব্যাগে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
এবার গাজীপুরে ট্রাভেল ব্যাগে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুরে একের পর এক লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার পরদিনই এবার টঙ্গীতে Read more

পঞ্চগড়ে পাম্প থেকে ধাতব বাক্সে তেল পরিবহনের অভিযোগ
পঞ্চগড়ে পাম্প থেকে ধাতব বাক্সে তেল পরিবহনের অভিযোগ

পঞ্চগড়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে পেট্রোল পরিবহনের সময় একটি মোটরসাইকেলসহ প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার (৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন