সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে ঢাকার উত্তরা পশ্চিম থানায় হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।সেই অভিযোগের প্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানোর কথা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ।মামলাটির অভিযোগে নাম আসা অপর দু’জন হলেন মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।উল্লেখ্য, এই অভিযোগ আনার কয়েক ঘণ্টা আগে গতকাল রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য জিম থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক এসকে রাসেল
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক এসকে রাসেল

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধিঅধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় কিশোরগঞ্জে আত্মপ্রকাশ করেছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক নূর Read more

ঈশ্বরদীতে একদিনের ব্যবধানে ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঈশ্বরদীতে একদিনের ব্যবধানে ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) শামিম হোসেন নামে এক প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে গতকাল মঙ্গলবার Read more

৩২ ঘন্টা পর গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা
৩২ ঘন্টা পর গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা

রাজশাহীর তানোরে নলকূপের গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) রাত Read more

উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি
উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ো হাওয়ায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে আধাপাকা, থোরধানসহ আমন ক্ষেত মাটিতে হেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন