নেপালের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের বার্তা দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জেনারেশন-জেড (জেন-জি) আন্দোলনের নেতা সুদান গুরুং। তিনি জানান, ইতোমধ্যে তারা দেশব্যাপী ‘মুভমেন্ট ফর চেঞ্জ’ নামে একটি রাজনৈতিক উদ্যোগ গড়ে তোলার কাজ শুরু করেছেন।সাবেক রাজনৈতিক নেতৃত্বকে কটাক্ষ করে গুরুং বলেন, ‘তারা আমাদের রাজনীতিতে নামতে বাধ্য করেছে। দেশের বর্তমান ও অতীত শাসকেরা দুর্নীতিগ্রস্ত এবং স্বার্থপর। তারা যদি এই ধরনের রাজনীতিই চায় তাহলে আমরা পরবর্তী নির্বাচনে লড়ব এবং পিছু হটব না।’নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং একটি সংগঠিত রাজনৈতিক দল গঠন করেই অংশ নেবেন তারা। এ বিষয়ে তিনি বলেন, ‘স্বতন্ত্র হয়ে লড়লে আমরা একক থাকব। কিন্তু দলীয়ভাবে সংগঠিত থাকলে তরুণদের শক্তি একত্রিত করা সম্ভব। একসঙ্গে আমরা অনেক বেশি শক্তিশালী।’নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দেশজুড়ে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। আগামী মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে পুরোনো রাজনৈতিক নেতাদের দেখতে চান না বলেও মন্তব্য করেন গুরুং। দুর্নীতিবাজ ও মানুষ হত্যার সুষ্ঠু বিচারের দাবিও জানান তিনি।প্রধানমন্ত্রী হতে চান কিনা এমন প্রশ্নের জবাবে এই জেন-জি নেতা বলেন, আমি এর জন্য সঠিক ব্যক্তি কিনা তা এখনই বলতে চাই না, তবে জনগণ যদি চায়, তবে অবশ্যই প্রার্থী হবো।সূত্র: আল জাজিরাআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাল কম দেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা
চাল কম দেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা Read more

পদ্মা সেতু প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক
পদ্মা সেতু প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

পদ্মা সেতুর পরামর্শক নিয়োগ নিয়ে অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের প্রাথমিক পর্যায়ে পিপিএ-পিপিআর, আর্থিক মূল্যায়ন পুনঃব্যবহার না Read more

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান

দেশে ফিরে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দিকে নিজের ভেরিফাইড ফেসবুক Read more

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত
তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী Read more

সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদলের কর্মী নিহত
সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদলের কর্মী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কলিম উদ্দিন (৩৩) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন শাখাওয়াত (৩২) নামে Read more

বাসের ধাক্কায় মতিঝিল থানার এসআই নিহত
বাসের ধাক্কায় মতিঝিল থানার এসআই নিহত

রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মতিঝিল থানায় কর্মরত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (২ জুন) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন