চীন নেতৃত্বাধীন অর্থনৈতিক জোট ব্রিকসে পূর্ণ সদস্যপদের জন্য আবেদন করেছে ফিলিস্তিন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সাড়া পায়নি দেশটি। তাই আপাতত অতিথি বা পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবেই অংশ নেবে ফিলিস্তিন। বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদেল-হাফিজ নোফাল।রুশ সংবাদ মাধ্যম ‘তাস’ এর বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। তাদের এক প্রতিবেদনে বলা হয় গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদেল-হাফিজ নোফাল।নোফাল বলেন, ‘ফিলিস্তিন এরই মধ্যে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে। তবে কিছু শর্ত রয়েছে। আমি মনে করি, এই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত ফিলিস্তিন অতিথি হিসেবেই থাকছে। এখনো আমরা কোনো উত্তর পাইনি।’এর আগে, ২০০৬ সালে ব্রিকস গঠিত হয়। সে সময় জোটের সদস্য দেশগুলো ছিল—রাশিয়া, চীন, ভারত ও ব্রাজিল। পরে ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা যুক্ত হয়। ২০২৪ সালে ব্লকে যোগ দেয় মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া ও ইরান। এ বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়া নতুন সদস্য হয়েছে।ব্রিকসের অংশীদার দেশগুলোর মধ্যে আছে বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান ও ভিয়েতনাম।ফিলিস্তিনের আবেদনের প্রতিক্রিয়ায় চীন শুক্রবার জানায়, ‘আমরা আরও সমমনোভাবাপন্ন অংশীদারদের ব্রিকসে যোগ দেওয়ার বিষয়কে স্বাগত জানাই। আমরা চাই সবাই মিলে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে।’চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘ব্রিকস হলো উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এটি বহুমেরুকরণ ও আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রায়ণে শক্তিশালী ভূমিকা রাখছে। প্ল্যাটফর্মটি গ্লোবাল সাউথের দেশগুলোতেও ব্যাপক স্বীকৃতি পেয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
পাবনায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

পাবনার চাটমোহর উপজেলার পল্লীতে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিশু ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার Read more

৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি
৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে Read more

সিরাজগঞ্জ ৬ আসনে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
সিরাজগঞ্জ ৬ আসনে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

উৎসব মুখর পরিবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৭ সিরাজগঞ্জ - ৬ (শাহজাদপুর) আসনে ১৩ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়নপত্র দাখিল Read more

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল গ্রেফতার
সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল গ্রেফতার

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস Read more

স্রোতের মতো আসছে মানুষ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান
স্রোতের মতো আসছে মানুষ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে  লাখো মানুষ এখন সোহরাওয়ার্দী উদ্যানের পথে। অনুষ্ঠান শুরু Read more

জম্মু-কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৪৬, উদ্ধার কাজে সেনাবাহিনী
জম্মু-কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৪৬, উদ্ধার কাজে সেনাবাহিনী

ভারতের জম্মু-কাশ্মীরের চাশোতিতে বন্যা ও ভূমিধসে সেন্ট্রারাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্সের দুই সদস্যসহ অন্তত ৪৬ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন