ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল বিক্রিতে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে।শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে টবগী ইউনিয়নের ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। বিতরণের সময় প্রতিটি বস্তায় ৩০ কেজির পরিবর্তে ২৫/২৬ কেজি চাল বিতরণ করা হয় বলে অভিযোগ ক্রেতাদের। ক্রয়কৃত চাল অন্যস্থানে ওজন দিয়ে এ ঘটনার সত্যতা মিলেছে।স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে সুবিধাভোগীদের মাঝে বিতরণ হওয়া প্রতিটি চালের বস্তায় ওজনে ৩ থেকে ৬ কেজি পর্যন্ত কম রয়েছে। ১৫ টাকা কেজি ধরে ৩০ কেজি চালের ৪৫০ টাকা বুঝিয়া নিলেও ওজনে কম দেওয়া হয়। এতে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।তারা আরও জানান, সরকারি বস্তার গায়ের ৩০ কেজি লেখা থাকলেও অজানা কারণে ২৪ থেকে ২৭ কেজি চাল পাওয়া যায় প্রতিটি বস্তায়। গরীব অসহায় মানুষের চাল ওজনে কম পাওয়ায় তারা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানান।কার্ডধারী সুবিধাভোগী টিপু, সাদেক ও বেচু মিয়া জানান, চাল বিতরণের পর বাসায় এনে ওজন দিয়ে মেপে দেখি বস্তায় ৫ থেকে ৬ কেজি কম। এর আগে, চাল এনে ওজনে কম পেয়েছি। আমরা গরীব মানুষ কষ্টের টাকা দিয়ে কিনে সরকারী চালের ওজনে কম হওয়া এটা দুঃখজনক। এর প্রতিকার চেয়েছেন তারা।বস্তায় ওজনে চাল কম হওয়ার বিষয়টি স্বীকার করে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার টবগী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু মাল বলেন, চাল আনার সময় কিছু বস্তা পড়ে ফেটে যায়, এতে কিছু বস্তায় চাল কম হয়। এছাড়া অন্য কোনো অনিয়মের সুযোগ নেই বলে জানান তিনি।ওজনে চাল কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্তে যান উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) রনজিৎ চন্দ্র দাস। তিনি জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সকলের উপস্থিতিতে ওজনে চাল কম দেওয়ার বিষয়ে সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে তিনি উপজেলা প্রশাসনকে অবগত করেছেন।এ ব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান বলেন, তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে ওই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে
সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এদিকে, Read more

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত
ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানসহ দুটি উন্নত যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানি বাহিনী। কিন্তু এসব যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার Read more

ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে ঢাকা ত্যাগ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।বুধবার (৩১ Read more

রাঙ্গামাটিতে ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ
রাঙ্গামাটিতে ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ

পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ কর্তৃক জাতীয় ঐকমত্য কমিশনের কাছে "তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব" দাবির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে Read more

মাগুরায় ‘বিনা ধান ২৫’ এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
মাগুরায় ‘বিনা ধান ২৫’ এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বিনা উদ্ভাবিত বোরো ধানের উন্নত জাত 'বিনা ধান ২৫' এর সাথে স্থানীয় রড মিনিকেট ধান প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ Read more

মুন্সীগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান
মুন্সীগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান

মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৯টি দোকান। শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন