সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় একটি মসজিদ কমিটির দেওয়া নদী ইজারা বাতিল করেছে উপজেলা প্রশাসন। এতে করে নদীতে মাছ ধরার সুযোগ ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে শতাধিক মৎস্যজীবীর মুখে।জানা যায়, গত বৃহস্পতিবার (০২ অক্টোবর) উপজেলার উধুনিয়া বাজার এলাকায় স্থানীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে গোহালা নদীর আড়াই কিলোমিটার শাখা অংশ মাছ ধরার জন্য দরপত্রের মাধ্যমে ইজারা দেওয়া হয়। দরপত্রে শেষ পর্যন্ত ১ লাখ ৬২ হাজার টাকায় নদীটির ইজারা নেন উধুনিয়া গ্রামের ইউসুফ আলী মোল্লা। মসজিদ কমিটি উন্নয়ন তহবিল গঠনের কথা বলে এলাকায় মাইকিং করে দরপত্রের আয়োজন করেছিল।তবে বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় মৎস্যজীবীরা প্রতিবাদ জানাতে শুরু করেন। তাদের অভিযোগ, সরকারি জলমহাল বা নদী ইজারা দেওয়ার নির্দিষ্ট নিয়ম থাকলেও তা উপেক্ষা করে মসজিদ কমিটি নদীর বড় একটি অংশ ব্যক্তির কাছে তুলে দেয়। ফলে অন্তত শতাধিক ক্ষুদ্র মৎস্যজীবী জীবিকার সংকটে পড়েন।উধুনিয়া গ্রামের প্রবীণ মৎস্যজীবী আব্দুল মান্নান ফকির বলেন, ‘আমি ৪০ বছর ধরে এই নদীতে মাছ ধরে সংসার চালাই। এবার নদী ইজারা দেওয়ায় আমাদের টাকা না দিলে মাছ ধরতে দেওয়া হচ্ছিল না। এতে খুব বিপাকে পড়েছিলাম।’এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘নদী ইজারা দেওয়ার ক্ষমতা কোনো ব্যক্তি বা মসজিদ কমিটির নেই। বিষয়টি জানার পরই উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।’পরে ২ অক্টোবর সময়ের কণ্ঠস্বর অনলাইনে ‘শতাধিক মৎস্যজীবীর জীবিকা অনিশ্চিত, উল্লাপাড়ায় নদী ইজারার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ঘটনাটি নজরে আসে উপজেলা প্রশাসনের। শনিবার (৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত উধুনিয়া গিয়ে সেখানকার মসজিদ কমিটির দেওয়া গোহালা নদীর ওই আড়াই কিলোমিটার অংশের ইজারা বাতিল করেন। একই সঙ্গে ইজারাদারের কাছ থেকে নেওয়া ১ লাখ ৬২ হাজার টাকা ফেরত দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া, উল্লাপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রশির আহমেদ, উধুনিয়া মসজিদ কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন ঝড়ু, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি হাজি আব্দুল হামিদ।এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে ঘোষণা দেওয়া হয়, ‘গোহালা নদীতে এখন সবাই মাছ ধরতে পারবে, কাউকে কোনো টাকা দিতে হবে না। নদী সরকারি সম্পত্তি, কেউ ইজারা দিতে পারবে না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘নদী সরকারি সম্পদ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নদী ইজারা দিতে পারে না। মসজিদ কমিটির দেওয়া ইজারা বাতিল করা হয়েছে এবং ইজারাদারকে টাকাও ফেরত দেওয়া হয়েছে। এখন স্থানীয় মৎস্যজীবীরা আগের মতোই নদীতে মাছ ধরতে পারবেন।’নদী ইজারা বাতিল হওয়ায় উধুনিয়া গ্রামের মৎস্যজীবীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা বলেন, ‘প্রশাসনের দ্রুত পদক্ষেপে তাদের জীবিকার পথ আবার উন্মুক্ত হয়েছে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিন্দুদের বাড়িঘর ছিনতাইকারীরা আজ রাজনীতি করছে: কৃষিবিদ তুহিন
হিন্দুদের বাড়িঘর ছিনতাইকারীরা আজ রাজনীতি করছে: কৃষিবিদ তুহিন

কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, 'হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা হলো সম্প্রীতি ও ঐক্যের উৎসব। Read more

গত ১৫ মাসের পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা: ফরিদা আখতার
গত ১৫ মাসের পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা: ফরিদা আখতার

গত ১৫ মাসে দেশে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সফলতা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ Read more

নরসিংদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে ২৪ দিন আগে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার পুটিয়া ইউনিয়নের Read more

তীব্র শীত কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস
তীব্র শীত কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস

ঘন কুয়াশা ও দিনের তাপমাত্রা ক্রমশ কমে যাওয়ায় চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়েছে। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় মৌসুমের Read more

সংস্কারবিরোধী দলের সঙ্গে জোট করবে না এনসিপি: নাহিদ
সংস্কারবিরোধী দলের সঙ্গে জোট করবে না এনসিপি: নাহিদ

সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ছেন Read more

ফের ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা, বেজে উঠলো সাইরেন
ফের ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা, বেজে উঠলো সাইরেন

ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির সাম্প্রতিক মিসাইল হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ফের ইসরায়েলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন