চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় ফের মাথাচাড়া দিয়েছে বন্য হাতির আতঙ্ক। সাড়ে ৩ মাস চুনতি অভয়ারণ্যে অবস্থান শেষে গত ২০ জুলাই দেয়াঙ পাহাড়ে ফিরে আসে হাতির একটি পাল। এরপর থেকেই প্রায় প্রতিদিন সন্ধ্যা নামলেই খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে। ফলে সৃষ্টি হচ্ছে আতঙ্ক ও ক্ষয়ক্ষতি।আনোয়ারা থানা সূত্রে জানা যায়, হাতির আগমনের পর গত ২০ দিনে থানায় ৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এসব অভিযোগে ফসলি জমি, বাড়ির সীমানাপ্রাচীর ও অন্যান্য স্থাপনা ক্ষতির কথা উল্লেখ রয়েছে। তবে অনেক স্থানীয়ই এসব ঘটনার ব্যাপারে অবগত নন।স্থানীয় বাসিন্দা জে এম জাবেদুল ইসলাম বলেন, ‘থানার তথ্যে ৭টি জিডির কথা শোনা গেলেও বাস্তবে আমরা শুধু ইআরটি সদস্য আবু বক্করের আহত হওয়ার ঘটনাই জানি। অন্য অভিযোগের বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই।’ একই মত প্রকাশ করেন অপর বাসিন্দা ফরহাদুল ইসলামও।কেইপিজেড সংলগ্ন এলাকার মানুষ জানায়, ২০১২ সাল থেকে প্রতি বছরই বন্য হাতির পাল আসে ও যায়। তবে ২০১৭ সালের পর থেকে দেয়াঙ পাহাড়কে তারা স্থায়ী আবাস বানিয়েছে। দিনভর লেক এলাকায় থাকলেও রাতে লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব চালায় তারা।আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘ক্ষতিগ্রস্তরা অভিযোগ করলে তা ডায়েরিভুক্ত করে তদন্ত শেষে বন বিভাগে ক্ষতিপূরণের সুপারিশের জন্য পাঠানো হয়।’বাঁশখালী জলদী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, হাতি যাওয়া-আসা করছে, তবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। গেল জুনেই ১৩০ জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিপূরণের তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়ে ক্ষতিপূরণ প্রদান করা হয়। আমরা এ বিষয়ে সার্বক্ষণিক বন বিভাগের সাথে যোগাযোগ রাখছি।’তিনি আরও বলেন, ‘হাতিকে সরানো সহজ নয়, আগের মতোই বনবিভাগের ইআরটি টিম কাজ করে যাচ্ছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছুটি শেষে বেনাপোলে রপ্তানি শুরু, আমদানি বন্ধ
ছুটি শেষে বেনাপোলে রপ্তানি শুরু, আমদানি বন্ধ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত Read more

নেত্রকোনার হাওরে বজ্রপাতে নিহত কৃষক
নেত্রকোনার হাওরে বজ্রপাতে নিহত কৃষক

নেত্রকোনার খালিয়াজুরী হাওরের রসুলপুর ফেরিঘাটে বজ্রপাতে নিজাম উদ্দিন (২৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। একই সময়ে একই উপলোর রানু মিয়া Read more

গলাচিপায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
গলাচিপায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

পটুয়াখালীর গলাচিপায় যুবদল নেতা ও চরবিশ্বাস ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিপন গাজীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

কক্সবাজারে নিখোঁজ ছয় শ্রমিকের শেষ অবস্থান টেকনাফ: পুলিশ
কক্সবাজারে নিখোঁজ ছয় শ্রমিকের শেষ অবস্থান টেকনাফ: পুলিশ

কক্সবাজার জেলায় কাজের সন্ধানে এসে সিলেটের জকিগঞ্জ উপজেলার এক গ্রামের ছয়জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। তারা পেশায় সবাই রাজমিস্ত্রী। সাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন